Northern-Coalfields-photoCentral Government Engineering 

নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডে ৫১২ অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান

কাজকেরিয়ার আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ও টেকনিশিয়ান পদে ৫১২ জনকে নিচ্ছে নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডে। এটি ভারত সরকারের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ হবে বিভিন্ন ডিসিপ্লিনে। যে কোনও ভারতীয় নাগরিক নিচের মতো যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।

অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ই অ্যান্ড টি) (ট্রেনি): মোট শূন্যপদ ৭টি। অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (মেকানিক্যাল) (ট্রেনি): মোট শূন্যপদ ৭২টি (এক্সক্যাভেশন ৪৭টি, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ২৫টি), টেকনিশিয়ান (ফিটার) (ট্রেনি): মোট শূন্যপদ ১৪৯টি (এক্সক্যাভেশন ১২৫টি, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ২৪টি), টেকনিশিয়ান (ইলেক্ট্রিশিয়ান) (ট্রেনি): মোট শূন্যপদ ১৭৪টি (এক্সক্যাভেশন ৩৩টি, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ১৪১টি), টেকনিশিয়ান (টার্নার) (ট্রেনি): মোট শূন্যপদ ১৯টি (এক্সক্যাভেশন ১৬টি, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ৩টি), টেকনিশিয়ান (মেশিনিস্ট) (ট্রেনি): মোট শূন্যপদ ৮টি (এক্সক্যাভেশন), টেকনিশিয়ান (ওয়েল্ডার) (ট্রেনি): মোট শূন্যপদ ৮৩টি (এক্সক্যাভেশন ৬২টি, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ২১টি)।

শিক্ষাগত যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান পদের ক্ষেত্রে— মাধ্যমিক পাশ প্রার্থীরা সঙ্গে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ের ৩ বছরের ডিপ্লোমা বা উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন। তবে ই অ্যান্ড টি শাখার ক্ষেত্রে– ইনস্ট্রুমেন্টেশন, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইলেক্ট্রিকাল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের এবং মেকানিক্যাল শাখার ক্ষেত্রে– প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল, অটোমেশন, থার্মাল, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা/ বি ই/ বি টেক ডিগ্রিধারীরা আবেদন করবেন না। টেকনিশিয়ান পদের ক্ষেত্রে— মাধ্যমিক পাশ প্রার্থীরা সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডের ২ বছরের আইটিআই পাশ সহ এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত ট্রেড সার্টিফিকেট এবং ১ বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন।

বয়স, ট্রেনিংয়ের মেয়াদ ও স্টাইপেন্ড: বয়স হতে হবে ২৫-৮-২০২০ তারিখের হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (মেকানিক্যাল) ছাড়া সব পদের ক্ষেত্রে ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (মেকানিক্যাল) পদের ক্ষেত্রে ট্রেনিংয়ের মেয়াদ ২ বছর। অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান পদের ক্ষেত্রে বেসিক পে মাসে ৩১,৮৫২.৫৬ টাকা এবং টেকনিশিয়ান ট্রেডের ক্ষেত্রে দৈনিক ১,০৬৫.৫৫ টাকা। তবে টেকনিশিয়ান (ওয়েল্ডার) ট্রেডের ক্ষেত্রে দৈনিক ১,০৩৪.০৪ টাকা।

প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষার মধ্যে। প্রতিটি পদের জন্য আলাদা পরীক্ষা হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষায় থাকবে দুটি পার্ট। প্রথম পার্টে থাকবে ৭০ নম্বরের টেকনিক্যাল এবং দ্বিতীয় পার্টে থাকবে ৩০ নম্বরের জেনারেল (জেনারেল ইন্টেলিজেন্স, মেন্টাল এবিলিটি, অ্যাপ্টিটিউড ইত্যাদি) বিষয়ের প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ৯০ মিনিট। পরীক্ষা হবে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বিভিন্ন জেলাগুলিতে। অ্যাডমিট কার্ড, পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

আবেদন করবেন অনলাইনে http://nclcil.in ওয়েবসাইটের মাধ্যমে, ৩ থেকে ২৫ আগস্টের মধ্যে। প্রথমে যাবতীয় প্রমাণপত্র ওয়েবসাইটে দেওয়া নির্দেশ অনুযায়ী স্ক্যান করে রাখবেন। এবার ওপরে বলা ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তখন পাবেন রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড। এগুলি যত্ন করে লিখে রাখবেন। আবেদনের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। ফি জমা দেবেন কেবলমাত্র অনলাইনে। অনলাইনে ফি পেমেন্ট হয়ে গেলে ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে নেবেন। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: NCL/HQ/PD/Manpower/DR/2020-21/ 466. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: লিঙ্ক অ্যাক্টিভ ৩-৮-২০২০ থেকে

Related posts

Leave a Comment