UCILCentral Government Government Jobs 

ইউরেনিয়াম কর্পোরেশনে ৫১ মাইনিং মেট

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ, ডিপ্লোমাধারীদের থেকে মাইনিং মেট পদে ৫১ জনকে নিচ্ছে ইউরেনিয়াম কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে। নেওয়া হবে ১ বছরের চুক্তিতে। কাজ করতে হবে ঝাড়খণ্ডে।

উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা ডিজিএমএস প্রদত্ত বৈধ মাইনিং মেট সার্টিফকেট অব কম্পিটেন্সি থাকলে আবেদন করতে পারেন। ওই সার্টিফকেট পাওয়ার পর মেটাল মাইনসে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। এছাড়া হিন্দি/ স্থানীয় ভাষা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে।

৩০-০৪-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। কোনও রকম শারীরিক বিকৃতি থাকলে আবেদন করা যাবে না। মাইনে ৩৪,৭৮৫ টাকা।

প্রার্থিবাছাই হবে ট্রেড টেস্টের মাধ্যমে।

বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, টেলিফোন নং, ই-মেল আইডি এবং পিন কোড ইত্যাদি-সহ স্থায়ী ও বর্তমান ঠিকানা দিয়ে করা দরখাস্তের সঙ্গে এখনকার তোলা পাসপোর্ট মাপের ১ কপি ছবি ও যাবতীয় প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত জেরক্স দিয়ে, স্পীড পোস্ট/ ক্যুরিয়াল সার্ভিসে পাঠাতে হবে এই ঠিকানায়: The office of General Manager(I/P&IRs/CP), Uranium Corporation of India Limited, PO : Jaduguda Mines, Dist: East Singhbhum, Jharkhand – 832 102. পৌঁছনো চাই ৯ জুনের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। অফিসিয়াল ওয়েবসাইট http://www.ucil.gov.in/job.html

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment