ওয়াপকস লিমিটেডে ৫ সাইট ইঞ্জিনিয়ার

site-engineer

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সাইট ইঞ্জিনিয়ার পদে ৫ জনকে নিচ্ছে ওয়াপকস (ওয়াটার অ্যান্ড পাওয়ার কন্সালটেন্সি সার্ভিসেস) লিমিটেডে। নিয়োগ হবে চুক্তিভিত্তিতে।

সিভিল/ ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট কাজে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। সিভিল অপারেশন ও মেন্টেনেন্সের কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

বয়স হতে হবে ১-৬-২০২১ তারিখের হিসেবে ৪৫ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। থোক মাইনে ৩০,০০০ টাকা।

প্রার্থীবাছাই হবে স্কিল টেস্ট/ ইন্টারভিউ অথবা অন্যান্য বাছাই পদ্ধতির মাধ্যমে। নির্বাচিত হলে বাছাই পরীক্ষার সময় সঙ্গে দেবেন বয়স, যাবতীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কাস্ট ইত্যাদি সার্টিফিকেটের মূল কপি।

আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন www.wapcos.co.in ওয়েবসাইটে। সঠিকভাবে পূরণ করা দরখাস্ত স্ক্যান করে ৭ জুলাইয়ের মধ্যে পাঠাবেন এই ইমেল আইডিতে: esic@wapcos.co.in. এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 5/28/2021/Pers./Environment/ESIC Hospitals. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ও দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *