ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে ৪৭ স্পেশালিস্ট ও অফিসার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মেডিক্যাল স্পেশালিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে ৪৭ জনকে নিচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। নিয়োগ হবে ই-৩/ ই-৪ এবং ই-০ পদে। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারবেন।
মেডিকেল স্পেশালিস্ট (জেনারেল মেডিসিন/ পেডিয়াট্রিক্স): শূন্যপদ ২৭টি। (জেনারেল মেডিসিন 16, পেডিয়াট্রিক্স ১১)। শিক্ষাগত যোগ্যতা– জেনারেল মেডিসিন: এনবিবিএস ডিগ্রিধারী ওজেনারেল মেডিসিনের এমডি/ ডিএনবি। পেডিয়াট্রিক্স: এনবিবিএস ডিগ্রিধারী ও পেডিয়াট্রিক্সের এমডি/ ডিএনবি। অথবা এনবিবিএস ডিগ্রিধারী ও চাইল্ড মেডিসিনের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারী।
জেনারেল মেডিসিন -এর ক্ষেত্রে এমডি/ ডিএনবি ডিগ্রির পর অন্তত ১ বছরের অভিজ্ঞতা বা প্র্যাক্টিস থাকলে ই-৪ ও অনভিজ্ঞ হলে ই-৩ লেভেলে নিয়োগ হবে।
পেডিয়াট্রিক্স -এর ক্ষেত্রে এমডি/ ডিএনবি ডিগ্রির পর অন্তত ১ বছরের অভিজ্ঞতা বা প্র্যাক্টিস থাকলে ই-৪ এবং অনভিজ্ঞ হলে কিংবা চাইল্ড হেলথের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি-সহ এমবিবিএস অনভিজ্ঞ ডাক্তার হলে নিয়োগ হবে ই-৩ লেভেলে। তবে যাঁদের ই-৩ পদে নিয়োগ হবে তাঁদের ১ বছরের অভিজ্ঞতা সঞ্চয়ের পর ই-৪ পদে নেওয়া হবে। বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। ই-৩ পদের মাইনে ৬০,০০০ – ২,০০,০০০ টাকা।
অ্যাসিস্ট্যান্ট অফিসার (ফিনান্স): শূন্যপদ ২০টি। শিক্ষাগত যোগ্যতা– সিএ বা আইসিডব্লুএ পাশ হতে হবে। পাশ করার পর অ্যাকাউন্টস/ ফিনান্স/ ইন্টারনাল অডিট -এর (ট্রেনিং পিরিয়ড ছাড়া) ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই অভিজ্ঞতা কোনও বৃহৎ বা নামী প্রতিষ্ঠানে কাজের হলে অগ্রাধিকার। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মাইনে ৩০,০০০ – ১,২০,০০০ টাকা।
রেজিস্ট্রেশন ফি বাবদ দিতে হবে ৩০০ টাকা। তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী/ প্রাক্তন সমরকর্মী এবং মহিলা প্রার্থীদের এই ফি দিতে হবে না। ফি দেবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন দিল্লির সিএজি শাখা (কোড ০৯৯৯৬)-য়, ৩০৯৮৭৯১৯৯৯৩ অ্যাকাউন্ট নম্বরে।
অনলাইন আবেদন করবেন www.ntpccarees.net ওয়েবসাইটের মাধ্যমে বা www.ntpc.co.in ওয়েবসাইটের ক্যারিয়ার সেকশনে গিয়ে, ২ সেপ্টেম্বরের মধ্যে। এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকা চাই। বিজ্ঞপ্তি নং ০৭/ ২০২১। আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

