mamata and cabinetMiscellaneous Trending News 

দফতর বন্টনে চমক মমতার-মন্ত্রিত্বে নয়া মুখ পনেরো

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ৪৩ জনের মন্ত্রিসভায় এবার নয়া মুখ ১৫। পূর্ণমন্ত্রী ২৪ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ১০জন। এছাড়া প্রতিমন্ত্রী ৯ জন। পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম,জ্যোতিপ্রিয় মল্লিক ও শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্ত্রিত্বে বড় বদল ঘটল। পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব ফিরহাদ হাকিমের হাত থেকে নিয়ে দেওয়া হল চন্দ্রিমা ভট্টাচার্যকে ৷ দফতর বন্টনে রীতিমতো চমক রয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রীর দফতরে বড় রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে নিয়ে স্কুল এবং উচ্চ শিক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে ব্রাত্য বসুকে ৷ তাঁকে শিল্প -বাণিজ্য, তথ্যপ্রযুক্তি ও পরিষদীয় দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ খাদ্য দফতরের দায়িত্ব জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে নিয়ে নতুন মুখ রথীন ঘোষের হাতে দেওয়া হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের পরিবর্তে বিদ্যুৎমন্ত্রী করা হয়েছে অরূপ বিশ্বাসকে ৷ শোভনদেব পেলেন কৃষিমন্ত্রীর দায়িত্ব ৷ অর্থমন্ত্রী থাকছেন অমিত মিত্রই ৷ সুব্রত মুখোপাধ্যায়কেই পঞ্চায়েতমন্ত্রী হিসেবে দায়িত্বে রাখা হয়েছে ৷

তৃতীয় বারের মন্ত্রী সভায় নতুন মুখ এলেন বঙ্কিম হাজরা,রথীন ঘোষ,পুলক রায় ,বিপ্লব মিত্র ,হুমায়ুন কবির ,অখিল গিরি ,রত্না দে নাগ,বুলুচিক বরাইক,দিলীপ মণ্ডল,শিউলি সাহা,আখরুজ্জামান,শ্রীকান্ত মাহাতো,বিরবাহা হাঁসদা,জোস্ন্যা মান্ডি ও মনোজ তিওয়ারি।

Related posts

Leave a Comment