ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে ৩৫০ নাবিক ও যান্ত্রিক

Indian Coast Guard

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: নাবিক (জেনারেল ডিউটি), নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ) এবং যান্ত্রিক পদ ৩৫০ জনকে নিচ্ছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীদের থেকে নিয়োগ হবে ০১/২০২২ ব্যাচের শূন্যপদে। কাজ করতে হবে দেশের যে কোনও অংশে।

নাবিক (জেনারেল ডিউটি): শূন্যপদ ২৬০টি। অঙ্ক এবং ফিজিক্স নিয়ে স্বীকৃত এডুকেশন বোর্ড থেকে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ করে থাকতে হবে। জন্ম হতে হবে ১-২-২০০০ থেকে ৩১-১-২০০৪ তারিখের মধ্যে।

নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ): শূন্যপদ ৫০টি। স্বীকৃত এডুকেশন বোর্ড থেকে মাধ্যমিক/ সমতুল পাশ করে থাকতে হবে। জন্ম হতে হবে ১-৪-২০০০ থেকে ৩১-৩-২০০৪ তারিখের মধ্যে।

যান্ত্রিক: শূন্যপদ ৪০টি। স্বীকৃত এডুকেশন বোর্ড থেকে মাধ্যমিক/ সমতুল পাশ করে থাকতে হবে। সঙ্গে ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন (রেডিও/ পাওয়ার) ইঞ্জিনিয়ারিং -এর যো কোনও একটির ডিপ্লোমাধারী হতে হবে। জন্ম হতে হবে ১-২-২০০০ থেকে ৩১-১-২০০৪ তারিখের মধ্যে।

নাবিক পদের মাইনে ২১,৭০০ টাকা। যান্ত্রিক পদের মাইনে ২৯,২০০ টাকা।

প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা এবং শারীরিক সক্ষমতা পরীক্ষার মাধ্যমে।

উচ্চতা হতে হবে অন্তত ১৫৭ সেমি। শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ৭ মিনিটে ১.৬ কিলোমিটার দৌড়, ২০টি ওঠ-বোস, ১০টি পুশ আপ।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ২৫০ টাকা। ফি দেবেন নেট ব্যাঙ্কিং বা ডেবিট/ ক্রেডিট কার্ড বা ইউপিআই -এর মাধ্যমে।

আবেদন করবেন অনলাইনে www.joinindiancoastguard.gov.in বা https://joinindiancoastguard.cdac.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ২ জুলাই থেকে ১৬ জুলাইয়ের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ জাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *