railway workshopBank/Rail Training 

দক্ষিণ-পূর্ব-মধ্যে রেলে ৩৩৯ অ্যাপ্রেন্টিস

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ট্রেডে ৩৩৯ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে দক্ষিণ-পূর্ব-মধ্যে রেলের নাগপুর ডিভিশন ও মতিবাগ ওয়ার্কশপে। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ এবং অ্যাপ্রেন্টিসশিপ রুলস ১৯৬২ অনুযায়ী। সবক্ষেত্রেই ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর।

নাগপুর ডিভিশনে [এস্টাব্লিশমেন্ট কোড: E05202702695] আসন সংখ্যা ২৯৮টি। মতিবাগ ওয়ার্কশপে [এস্টাব্লিশমেন্ট কোড: E05202702494] আসন সংখ্যা ৪১টি। মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ দশম শ্রেণি পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন।

বয়স হতে হবে ১-৯-২০২১ তারিখের হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ১-৯-১৯৯৭ থেকে ১-৯-২০০৬-এর মধ্যে।

প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও আইটিআইয়ে পাওয়া নম্বরের ভিত্তিতে। এরপর নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা। ট্রেনিং চলাকালীন নির্ধারিত হারে স্টাইপেন্ড।

আবেদন করবেন অনলাইনে https://apprenticeshipindia.org ওয়েবসাইটের মাধ্যমে, ৫ অক্টোবরের মধ্যে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। ফাইনাল সাবমিশন করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। আরও বিস্তারিত জানতে পারবেন https://secr.indianrailways.gov.in/ ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment