agriculture officerCentral Government Exam Preparation 

বিভিন্ন ডিসিপ্লিনে ২৮৭ অফিসার নিচ্ছে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট-২০২১ (নেট), অ্যাগ্রিকালচার রিসার্চ সার্ভিস-২০২১ (এআরএস) প্রিলিমিনারি এবং সিনিয়র টেকনিক্যাল অফিসার (টি-৬) সংযুক্ত পরীক্ষার মাধ্যমে ২৮৭ জনকে নিচ্ছে অ্যাগ্রিকালচার সায়েন্টিফিক রিক্রুটমেন্ট বোর্ডে। এটি কৃষি এবং কিষাণ কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ হবে অ্যাগ্রিকালচারাল বায়োটেকনোলজি, প্লান্ট বায়োকেমিস্ট্রি সহ বিভিন্ন ডিসিপ্লিনে। সিনিয়র টেকনিক্যাল অফিসার নিয়োগ হবে বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে।

নেট পরীক্ষায় সফল প্রার্থীরা দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ পদে আবেদনের সুযোগ পাবেন। প্রসঙ্গত নেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শেষ হয়ে গেছে। নেট সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন https://ugcnet.nta.nic.in ওয়েবসাইটে।

অ্যাগ্রিকালচার রিসার্চ সার্ভিস (এআরএস)-এর ক্ষেত্রে মাস্টার ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট ডিসিপ্লিনে স্পেশ্যালাইজেশন করে থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১-১-২০২১ তারিখের হিসেবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে। অসংরক্ষিত প্রার্থীরা এই পরীক্ষা সর্বাধিক ৬ বার, ওবিসি ও শারীরিক প্রতিবন্ধীরা ৯ বার এবং তফশিলি প্রার্থীরা যতবার খুশি এই পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষার ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। এআরএস পরীক্ষা হবে দুটি পেপারে। প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে ১৫০ নম্বরের অবজেক্টিভ (সময় ২ ঘন্টা) এবং মেইন পরীক্ষায় থাকবে ২৪০ নম্বরের ডেস্ক্রিপটিভ টাইপের প্রশ্ন (সময় ৩ ঘন্টা)। এরপর হবে ভাইভা। মোট শূন্যপদ ২২২টি

অন্যদিকে সিনিয়র টেকনিক্যাল অফিসার (এসটিও) পদের ক্ষেত্রে মাস্টার ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট ডিসিপ্লিনে স্পেশ্যালাইজেশন করে থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২৫-৪-২০২১ তারিখের হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। পরীক্ষার ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষার থাকবে ১৫০ নম্বরের অবজেক্টিভ টাইপের প্রশ্ন। সময় ২ ঘন্টা। এরপর ৩০ নম্বরের ইন্টারভিউ।

সংযুক্ত ৩টি বিষয়ের লিখিত পরীক্ষা হবে ২১ থেকে ২৭ জুন পর্যন্ত। পাশাপাশি এআরএস মেইন পরীক্ষা হবে ১৯ সেপ্টেম্বর। সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। তফশিলি, মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের পরীক্ষার ফি দিতে হবে না।

আবেদন করবেন অনলাইনে http://www.asrb.org.in ওয়েবসাইটের মাধ্যমে, ৫ এপ্রিল থেকে ২৫ এপ্রিলের মধ্যে। অনলাইনে ফি জমা করবেন ডেবিট, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। অনলাইনে ফি পেমেন্ট হয়ে জিন ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে নেবেন। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

অনলাইন আবেদন করুন: শুরু ৫ এপ্রিল থেকে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: ।। নেট ।। এআরএস ও এসটিও ।।

Related posts

Leave a Comment