২৭ টেকনিশিয়ান ও ফায়ারম্যান হায়দরাবাদের সিকিউরিটি প্রিন্টিং প্রেসে

SPMCIL

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র টেকনিশিয়ান (প্রিন্টিং) এবং ফায়ারম্যান (আরএম) পদে ২৭ জনকে নিচ্ছে সিকিউরিটি প্রিন্টং প্রেসে। এটি অর্থ মন্ত্রকের অধীনস্থ, সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (SPMCIL)-এর একটি ইউনিট। মাধ্যমিক/ সমতুল এবং আইটিআই পাশ প্রার্থীদের থেকে নিয়োগ হবে ডব্লু-১ লেভেল পদে। ভারতের যে কোনও অংশে বদলি/ নিয়োগ হতে পারে। নীচের মতো যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারেন।

জুনিয়র টেকনিশিয়ান (প্রিন্টিং): শূন্যপদ ২৫টি। প্রিন্টিং ট্রেডের পুরো সময়ের আইটিআই সার্টিফিকেটধারী হলে। ১-৭-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।

ফায়ারম্যান (আর এম): শূন্যপদ ২টি। মাধ্যমিক/ সমতুল পাশ, স্বীকৃত ইনস্টিটিউট থেকে পাওয়া ফায়ারম্যান ট্রেনিং সার্টিফিকেটধারী প্রার্থীরা উচ্চতা অন্তত ৫ ফুট ৫ ইঞ্চিএবং বুকের ছাতির মাপ ৩১ থেকে ৩৩ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। দুচোখেই ফুল ফিল্ড ভিশন থাকতে হবে। বর্ণান্ধতা, তির্যক দৃষ্টি ইত্যাদি থাকলে আবেদন করবেন না। টেকনিশিয়ান এবং ফায়ারম্যান পদের মাইনে ১৮,৭৮০ থেকে ৬৭,৩৯০ টাকা।

প্রার্থীবাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। ১৬০ নম্বরের এই পরীক্ষায় থাকবে রিজনিং, জেনারেল অ্যাওয়্যারনেস, ইংলিশ ল্যাঙ্গোয়েজ এবং কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড বিষয়ে মোট ১৬০টি প্রশ্ন। সময় দেড় ঘণ্টা (৯০ মিনিট)। নেগেটিভ মার্কিং নেই। চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত হবে অনলাইন পরীক্ষার নম্বরের ভিত্তিতে। পরীক্ষা হবে আগামী বছরের ফেব্রুয়ারি/ মার্চ মাসে, কলকাতা, মুম্বই, হায়দরাবাদ এবং নতুন দিল্লিতে।

১৫ জানুয়ারির মধ্যে আবেদনের ফি বাবদ দিতে হবে ৬০০ (তফশিলি বা শারীরিক প্রতিবন্ধী হলে ২০০) টাকা। সঙ্গে প্রয়োজনীয় ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত।

অনলাইন আবেদনপত্র রেজিস্ট্রেশন করবেন http://spphyderabad.spmcil.com ওয়েবসাইটের মাধ্যমে, ১৫ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে। দরখাস্ত করার সময় নিজের পাসপোর্ট মাপের ছবি, সই ও বাম হাতের বুড়ো আঙুলের ছাপ এবং নিজের হাতে নীল বা কালো কালিতে লেখা ঘোষণাপত্র (ডিক্লারেশন) -এর স্ক্যান আপলোড করতে হবে। দরখাস্ত করার পদ্ধতি সহ আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে বা পিডিএফে। বিজ্ঞপ্তি নং ০২/২০২১। অফিসিয়াল ওয়েবসাইট https://spmcil.com

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *