২৬৭ নার্সিং অফিসার, স্পিচ থেরাপিস্ট নিউরো সায়েন্সেসে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: নার্সিং অফিসার, স্পিচ থেরাপিস্ট অ্যান্ড অডিওলজিস্ট সহ বিভিন্ন পদে ২৬৭ জনকে নিচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেসে। নিয়োগ হবে গ্রুপ-বি পদে।
নার্সিং অফিসার: শূন্যপদ ২৬৬টি। নার্সিংয়ের বিএসসি (অনার্স)/ বিএসসি অথবা বিএসসি (পোস্ট সার্টিফিকেট)/ পোস্ট বেসিক বিএসসি নার্সিং ডিগ্রিধারীরা রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত থাকলে এবং ৩৫ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারেন। সঙ্গে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। মাইনে ৪৪,৯০০ – ১,৪২,৪০০ টাকা।
স্পিচ থেরাপিস্ট অ্যান্ড অডিওলজিস্ট: শূন্যপদ ৩টি। স্পিচ থেরাপির এবং/ অথবা অডিওলজির প্রথম বা উচ্চ দ্বিতীয় শ্রেণির মাস্টার ডিগ্রিধারীরা ৩০ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারেন। অভিজ্ঞতা থাকলে ভাল। মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।
প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা/ ইন্টারভিউয়ের মাধ্যমে। বাছাই পরীক্ষা সম্পর্কে বিস্তারিত পরে জানিয়ে দেওয়া হবে।
আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন http://www.nimhans.ac.in ওয়েবসাইটে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১,১৮০ (তফশিলিদের ক্ষেত্রে ৮৮৫) টাকা। ফি জমা দেবেন অনলাইনে। সঠিকভাবে পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবেন বয়স, যাবতীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কাস্ট/ ওবিসি সার্টিফিকেট, নার্সিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইত্যাদির স্বপ্রত্যয়িত জেরক্স। এগুলি সহ আবেদনপত্র পাঠাবেন ২৮ জুনের মধ্যে। এই ঠিকানায়: The Director, NIMHANS, P.B.No.2900, Hosur Road, Bengaluru – 560 029. এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: NIMH/PER(6)/RECT/ADVT–1/2021-22. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

