ন্যাশনাল অ্যারোস্পেস লাবরেটরিজে ২৫ সেক্রেটারি, স্টেনো
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র স্টেনোগ্রাফার পদে ২৮ জনকে নিচ্ছে ন্যাশনাল অ্যারোস্পেস লাবরেটরিজে। এটি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীনস্থ একটি সংস্থা। শুরুতে ১ বছরের প্রবেশন। তবে প্রয়োজনে প্রবেশনের মেয়াদ বাড়তে পারে।
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেন অ্যান্ড এসঅ্যান্ডপি) (পোস্ট কোড: AD-01): মোট শূন্যপদ ১২টি (অসং ৬, তঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে দুর্বল ১)। উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ প্রার্থীরা কম্পিউটারে ইংরেজিতে মিনিটে ৩৫টি বা হিন্দিতে মিনিটে ৩০টি শব্দ টাইপের দক্ষতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। মূল মাইনে ১৯,৯০০ – ৬৩,২০০ টাকা। শুরুতে সব মিলিয়ে মাসে প্রায় ৩০,০০০ টাকা।
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (এফ অ্যান্ড এ) (পোস্ট কোড: AD-02): মোট শূন্যপদ ৫টি (অসং ৪, ওবিসি ১)। অ্যাকাউন্টেন্সি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ প্রার্থীরা কম্পিউটারে ইংরেজিতে মিনিটে ৩৫টি বা হিন্দিতে মিনিটে ৩০টি শব্দ টাইপের দক্ষতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। মূল মাইনে ১৯,৯০০ – ৬৩,২০০ টাকা। শুরুতে সব মিলিয়ে মাসে প্রায় ৩০,০০০ টাকা।
জুনিয়র স্টেনোগ্রাফার (ইংলিশ) (পোস্ট কোড: : AD-01): মোট শূন্যপদ ৭টি (অসং ৩, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে দুর্বল ১)। উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা ইংরেজি শর্টহ্যান্ডে মিনিটে ৮০টি শব্দের গতি থাকলে এবং কম্পিউটারে ইংরেজিতে মিনিটে ৩৫টি শব্দের গতিতে ৫০ মিনিটে টাইপের দক্ষতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। মূল মাইনে ২৫,৫০০ – ৮১,১০০ টাকা। শুরুতে সব মিলিয়ে মাসে ৩৮,০০০ টাকা।
সবক্ষেত্রেই যে কোনও শাখার ডিগ্রিধারীরা কম্পিউটারে এমএস অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি কম্পিউটারের জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবেন। বয়সের হিসেবে করতে হবে ২৭-১২-২০২০ তারিখের হিসেবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
প্রার্থীবাছাই হবে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং কম্পিউটারে টাইপিং টেস্টের মাধ্যমে। লিখিত পরীক্ষা থাকবে ২টি পেপার। প্রথম পেপারে থাকবে ২০০ নম্বরের মেন্টাল এবিলিটি টেস্ট এবং দ্বিতীয় পেপারে থাকবে ১৫০ নম্বরের জেনারেল অ্যাওয়ার্নেস এবং ১৫০ নম্বরের ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিষয়ের প্রশ্ন। জুনিয়র স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে থাকবে কম্পেটেটিভ/ লিখিত পরীক্ষার মাধ্যমে।
আবেদন করবেন অনলাইনে https://www.nal.res.in/ ওয়েবসাইটের মাধ্যমে ২৭ ডিসেম্বরের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। ফি জমা দেবেন অনলাইনে। ফি পেমেন্ট হয়ে গেলে ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে নেবেন। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: . আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

