ইউপিএসসি-র পরীক্ষার মাধ্যমে ৫ কেন্দ্রীয় বাহিনীতে ২০৯ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ২০৯ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নিচ্ছে ৫ কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে। প্রার্থিবাছাই হবে ইউপিএসসি-র “সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (অ্যাসিস্ট্যন্ট কম্যান্ড্যান্টস) এক্সামিনেশন, ২০২০” -র মাধ্যমে। পরীক্ষা নেবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)।
বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ): শূন্যপদ ৭৮, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ): শূন্যপদ ১৩, সেন্টরাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ): শূন্যপদ ৬৯, ইন্দাে-টিবেটান বর্ডার পুলিশ (আইটিবিপি): শূন্যপদ ২৭ এবং সশস্ত্র সীমা বল (এসএসবি): শূন্যপদ ২২।
ভারতীয় পুরুষ ও মহিলা প্রার্থীরা ১-৮-২০২০ তারিখের হিসেবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে বয়স (জন্ম তারিখ ২-৮-১৯৯৫ থেকে ১-৮-২০০০ তারিখের মধ্যে) হলে আবেদন করতে পারবেন । তফশিলিরা ৫, ওবিসিরা ৩ এবং অসামরিক কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন।
“সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (অ্যাসিস্ট্যন্ট কম্যান্ড্যান্টস) এক্সামিনেশন, ২০২০” পরীক্ষা হবে ২০ ডিসেম্বর, কলকাতা, আগরতলা, কটক, জোরহাট-সহ দেশের মোট ৪১টি কেন্দ্রে। প্রয়োজনে পরীক্ষার তারিখ এবং কেন্দ্রের পরিবর্তন হতে পারে। পরীক্ষায় থাকবে দুটি পেপার। ২৫০ নম্বরের পেপার ওয়ানের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত। এতে থাকবে জেনারেল এবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্সের অবজেক্টিভ (মাল্টিপল অ্যান্সার) টাইপ প্রশ্ন। অন্যদিকে ২০০ নম্বরের পেপার টু-এর পরীক্ষা হবে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত। এতে থাকবে জেনারেল স্টাডিজ, এসে (রচনা) এবং কমপ্রিহেনশন।
এছাড়া শারীরিক মাপজোক/ শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং ডাক্তারি পরীক্ষা হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় পুরুষদের জন্য থাকবে – ১৬ সকেন্ডে ১০০ মিটার দৌড়, ৩ মিনিট ৪৫ সেকেন্ডে ৮০০ মিটার দৌড়, (সর্বাধিক ৩টি সুযোগে) ৩.৫ মিটার লং জাম্প এবং (৭.২৬ কেজি ওজনের বল) ৪.৫ মিটার শটপাট। মহিলাদের জন্য থাকবে – ১৮ সকেন্ডে ১০০ মিটার দৌড়, ৪ মিনিট ৪৫ সেকেন্ডে ৮০০ মিটার দৌড় এবং (সর্বাধিক ৩টি সুযোগে) ৩ মিটার লং জাম্প। সন্তানসম্ভবা মহিলারা পরীক্ষা দিতে পারবেন না।
এরপর ডাক্তারি পরীক্ষায় সফল প্রার্থীদের হবে ১৫০ নম্বরের ইন্টারভিউ/ পার্সোনালিটি টেস্ট। এনসিসি “বি” বা “সি” সার্টিফিকেটধারীদের বিষয়টি ইন্টারভিউ/ পার্সোনালিটি টেস্টের সময় বিবেচনা করা হবে। চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ/ পার্সোনালিটি টেস্টের নম্বরের ভিত্তিতে।
পরীক্ষার ই-অ্যাডমিশন সার্টিফিকেট পাবেন পরীক্ষার ৩ সপ্তাহ আগে, ইউপিএসসি -র ওয়েবসাইটে। যদি পরীক্ষার ৩ সপ্তাহ আগে ই-অ্যাডমিশন সার্টিফিকেট বা অন্য কোনও খবরাখবর না পান তাহলে সঙ্গে সঙ্গে কমিশনের সঙ্গে যোগােযাগ করবেন।
পুরুষদের উচ্চতা অন্তত ১৬৭ সেমি, বুকের ছাতির মাপ না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮১ ও ৮৬ সেমি এবং ওজন অন্তত ৫০ কেজি হতে হবে। মহিলাদের উচ্চতা হতে হবে অন্তত ১৫৭ সেমি। ওজন অন্তত ৪৬ কেজি। তবে ওজন উচ্চতার সঙ্গে মানানসই হওয়াই বাঞ্ছনীয়। বিভিন্ন বয়সের ও উচ্চতার পুরুষ ও মহিলাদের ওজন সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন নীচে বলা ওয়েবসাইটে।
দৃষ্টি – চশমা ছাড়া দূরের ক্ষেত্রে ভাল চোখে ৬/৬ ও ৬/৯ এবং খারাপ চোখে ৬/১২ ও ৬/৯ হতে হবে। কাছের ক্ষেত্রে ভাল চোখে N6 ও খারাপ চোখে N9 হতে হবে। চশমা সহ/ লাসিক সার্জারি – মায়োপিয়া -4.00 D হতে হবে এবং হাইপারমেট্রোপিয়া +4.00 D হতে হবে। রং চেনার ক্ষমতা হতে হবে Colour Perception-III (CP-III) মানের।
ফি বাবদ দিতে হবে ২০০ টাকা। মহিলা ও তফশিলি প্রার্থীদের ফি দিতে হবে না। ফি দেবেন স্টেট ব্যঙ্কের মাধ্যমে বা ভিসা/ মাস্টার/ রুপে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে বা এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। যাঁরা নগদে ফি দেবেন তাঁরা পার্ট-টু রেজিস্ট্রেশনের সময় সিস্টেম জেনারেটেড পে-ইন-স্লিপের প্রিন্ট নিয়ে নেবেন এবং পার্ট-টু রেজিস্ট্রেশনের পরবর্তী কাজের দিনে বা ৬ সেপ্টেম্বরের মধ্যে (দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখের ১ দিন আগে) এসবিআই শাখায় ফি পেমেন্ট করবেন। যদি কেউ পে-ইন-স্লিপ -এর প্রিন্ট নেওয়ার পরও কোনও কারণে ৬-৯-২০২০ তারিখ পর্যন্ত ব্যাঙ্কের কাজের সময়ের মধ্যে নগদে ফি জমা করতে না পেরে থাকেন তাহলে তখন তাঁকে ফি জমা করতে হবে কেবলমাত্র ডেবিট/ ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, ৭ সেপ্টেম্বর সন্ধে ৬টার মধ্যে।
দরখাস্ত (পার্ট-ওয়ান ও পার্ট-টু) করবেন অনলাইনে https://www.upsconline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ৭ সেপ্টেম্বর লন্ধে ৬টার মধ্যে। একটিমাত্র দরখাস্ত করবেন। যাবতীয় তথ্য দিয়ে অনলাইন দরখাস্ত পূরণ করবেন সঠিক ও সম্পূর্ণভাবে। দরখাস্ত করলে পাবেন রেজিস্ট্রশন আইডি। সরকারি বা সরকার অধিগৃহীত বা প্রাইভেটে কর্মরত সব প্রার্থীকেই সরাসরি কমিশনেই দরখাস্ত করতে হবে। স্থায়ী বা অস্থায়ী পদে কর্মরত সরকারি কর্মচারী বা (ক্যাজুয়াল ছাড়া) কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী বা দৈনিক ভাতায় কর্মরত কর্মী বা পাবলিক এন্টারপ্রাইজের কর্মী – সকলকেই তাঁরা যে পরীক্ষার জন্য আবেদন করেছেন এই বিষয়ে কর্তৃপক্ষকে লিখিত জানাতে হবে। অন্যথায় কর্তৃপক্ষ অনুমতি না দিলে দরখাস্ত বাতিল হবে। কোনও কারণে দরখাস্ত প্রত্যাহর করতে চাইলে তা করতে পারবেন ১৪ থেকে ২০ সেপ্টেম্বর, সন্ধে ৬টার মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন || পার্ট ওয়ান || পার্ট টু ||

