ভারতীয় স্টেট ব্যাঙ্কে ২,০৫৬ প্রবেশনারি অফিসার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রবেশনারি অফিসার পদে ২,০৫৬ জনকে নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। নিয়োগ হবে মুম্বাইয়ের কর্পোরেট সেন্টারে।
মোট শূন্যপদের মধ্যে থেকে সাধারণ ৮১০, তফশিলি জাতি ৩২৪, তফশিলি উপজাতি ১৬২, ওবিসি ৫৬০, আর্থিকভাবে দুর্বল ২০০ এবং এদের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধী ২৯)।
যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। যাঁরা চূড়ান্ত বর্ষের পরীক্ষা দিয়েছেন কিন্তু ফলপ্রকাশ হয়নি তাঁরাও আবেদনের যোগ্য। বয়স হতে হবে ১-৪-২০২১ তারিখের হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২-৪-১৯৯১ থেকে ১-৪-২০০০-এর মধ্যে। মূল মাইনে ৩৬,০০০ – ৬৩,৮৪০ টাকা।
প্রার্থীবাছাই হবে প্রিলিমারি, মেইন পরীক্ষা, ইন্টারভিউ ও গ্রুপ এক্সেসাইজের মাধ্যমে। সবশেষে হবে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা।
আবেদন করবেন অনলাইনে https://bank.sbi/careers বা https://www.sbi.co.in/careers ওয়েবসাইটের মাধ্যমে, ২৫ অক্টোবরের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি, সই, বাম হাতের বুড়ো আঙুলের ছাপ, ঘোষণাপত্র ইত্যাদি ওয়েবসাইটে দেওয়া নির্দেশ অনুযায়ী স্ক্যান করে রাখবেন। ফি বাবদ দিতে হবে ৭৫০ টাকা। ফি জমা দেবেন অনলাইনে। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: CRPD/ PO/ 2021-22/18. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটগুলিতে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

