১৬ মার্চ, ২০২০

নবান্নে সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২০০ কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-কেই রাষ্ট্রপতির মনোনীত সাংসদ হিসেবে রাজ্যসভায় মনোনীত করা হল। করোনা ভাইরাসের কারণে ক্ষতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে সব দেশের একসঙ্গে কাজ করার সওয়াল করলেন আইএমএফ-এর প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। বাংলাদেশ ক্রিকেট বর্ডার পক্ষ থেকে জানানো হয়েছে, কোরোনার কারণে পাক সফরে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। করোনায় প্রাণ গেল ২১ বছর বয়সী স্পেনীয় ফুটবল কোচ ফ্রান্সিস্কো গার্সিয়ার। ৮৩ বছর বয়সী প্রাক্তন ফুটবলার ও কোচ পি কে ব্যানার্জীর শারীরিক অবস্থা সঙ্কটজনক।

Read More