কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জেনারেল ম্যানেজার, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজারএবং ডেপুটি জেনারেল ম্যানেজার পদে ২০ জনকে নিচ্ছে এনবিসিসি (ইন্ডিয়া) লিমিটেডের সহায়ক সংস্থা হিন্দুস্তান স্টিলওয়ার্কস কনস্ট্রাকশন লিমিটেডে, কলকাতা।
জেনারেল ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং) সিভিল, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং) সিভিল, ডেপুটি জেনারেল ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং) সিভিল, জেনারেল ম্যানেজার (ফিনান্স), অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার (ফিনান্স), ডেপুটি জেনারেল ম্যানেজার (ফিনান্স), ডেপুটি জেনারেল ম্যানেজার (ল) এবং অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার (এইচআরএম) পদে নিয়োগ হবে।
পদ অনুযায়ী প্রার্থীদের এলএলবি, ডিগ্রি (ইঞ্জিনিয়ারিং), পিজি ডিগ্রি/ ডিপ্লোমা, এমবিএ (ফিনান্স), সিএ, সিএমএ হতে হবে এবং ১৫, ১২, ৯ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
১-৬-২০২১ তারিখের হিসেবে – জি এম পদের ক্ষেত্রে বয়স ৪৯ বছরের মধ্যে, এজিএম পদের ক্ষেত্রে বয়স ৪৫ বছরের মধ্যে এবং ডিজিএম পদের ক্ষেত্রে বয়স ৪১ বছরের মধ্যে হতে হবে।
জি এম,এজিএম ও ডিজিএম পদের মাইনে যথাক্রমে ৯০,০০০ – ২,৪০,০০০ টাকা, ৮০,০০০ – ২,২০,০০০ টাকা এবং ৭০,০০০ – ২,০০,০০০ টাকা।
আবেদনকারীর সংখ্যার ভিত্তিতে করে প্রার্থিবাছাই হতে পারে পার্সোনাল ইন্টারভিউ/ গ্রুপ ডিসকাশন ও পার্সোনাল ইন্টারভিউ/ লিখিত পরীক্ষা ও গ্রুপ ডিসকাশন ও পার্সোনাল ইন্টারভিউ/ উপযুক্ত প্রার্থিবাছাই পদ্ধতির মাধ্যমে।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। তফসিলি, প্রতিবন্ধী এবং ডিপার্টমেন্টাল (ইন্টারনাল) প্রার্থীদের এই ফি দিতে হবে না। ফি দেবেন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।
আবেদন করবেন অনলাইনে www.hsclindia.com এবং www.nbccindia.com ওয়েবসাইটের মাধ্যমে ১৪ জুলাইয়ের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নং ০১/২০২১।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

