ইন্ডিয়ান আর্মিতে ১৯১ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ৫৭তম এসএসসি (টেক) পুরুষ, ২৮তম এসএসসি (টেক) মহিলা এবং ডিফেন্স পার্সোনেলদের বিধবাদের জন্য টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল (নন-ইউপিএসসি) কোর্স করিয়ে ১৯১ জনকে নিচ্ছে ভারতীয় সেনায়।
এসএসসি (টেক) পুরুষ ৫৭তম কোর্সে মোট শূন্যপদ ১৭৫টি। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা অথবা ইঞ্জিনিয়ারিংয়ের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা শর্তসাপেক্ষে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১-১০-২০২১ তারিখের হিসেবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে।
এসএসসি (টেক) মহিলা ২৮তম কোর্সে মোট শূন্যপদ ১৪টি। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা অথবা ইঞ্জিনিয়ারিংয়ের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা শর্তসাপেক্ষে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১-১০-২০২১ তারিখের হিসেবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে।
ডিফেন্স পার্সোনেলদের বিধবাদের জন্য (নন-টেকনিক্যাল) (নন-ইউপিএসসি) কোর্সে শূন্যপদ ১টি। যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১-১০-২০২১ তারিখের হিসেবে ৩৫ বছরের মধ্যে।
ডিফেন্স পার্সোনেলদের বিধবাদের জন্য (টেকনিক্যাল)কোর্সে শূন্যপদ ১টি। ইঞ্জিনিয়ারিং শাখার বি ই/ বি টেক ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১-১০-২০২১ তারিখের হিসেবে ৩৫ বছরের মধ্যে।
প্রার্থিবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এরপর হবে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা। বাছাই পরীক্ষা ৫ দিন ধরে চলতে পারে।
বাছাই প্রার্থীদের শুরুতে ৪৯ সপ্তাহের ট্রেনিং হবে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ৫৬,১০০ টাকা। সফল ট্রেনিং শেষে নিয়োগ হবে লেফটেন্যান্ট পদে। তখন মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা। সঙ্গে নির্ধারিত মিলিটারি সার্ভিস পে ১৫,৫০০ টাকা ও অন্যান্য ভাতা। পদোন্নতির সুযোগ আছে। ট্রেনিং শেষে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ডিফেন্স ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-এর সার্টিফিকেট পাবেন।
আবেদন করবেন অনলাইনে www.joinindianarmy.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৩ জুনের মধ্যে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এবার ফাইনাল সাবমিশন করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নেবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

