ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে ১৯০ স্পেশ্যালিস্ট অফিসার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্পেশ্যালিস্ট অফিসার পদে ১৯০ জনকে নিচ্ছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে। নিয়োগ হবে স্কেল-১ ও ২ পদে।
অ্যাগ্রিকালচার ফিল্ড অফিসার: শূন্যপদ ১০০টি। সিকিউরিটি অফিসার: শূন্যপদ ১০টি। ল অফিসার: শূন্যপদ ১০টি। এইচআর/ পার্সোনেল অফিসার: শূন্যপদ ১০টি। আইটি সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেটর: শূন্যপদ ৩০টি। ডিবিএ: শূন্যপদ ৩টি। উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটর: শূন্যপদ ১২টি। প্রোডাক্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার: শূন্যপদ ৩টি। নেটওয়ার্ক সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর: শূন্যপদ ১০টি। ইমেল এডমিনিস্ট্রেটর: শূন্যপদ ২টি।
সংশ্লিষ্ট বিষয়ের ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে অভিজ্ঞতা থাকা চাই। মূল মাইনে স্কেল-১ পদের ক্ষেত্রে ৩৬,০০০ – ৬৩,৮৪০ টাকা এবং স্কেল-২ পদের ক্ষেত্রে ৪৮,১৭০ – ৬৯,৮১০ টাকা।
প্রার্থীবাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। থাকবে প্রফেশনাল নলেজ বিষয়ের ৫০টি প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ১ ঘন্টা।
আবেদন করবেন অনলাইনে www.bankofmaharashtra.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৯ সেপ্টেম্বরের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। ফি বাবদ দিতে হবে ১,১৮০ (তফশিলিদের ক্ষেত্রে ১১৮) টাকা। জমা দেবেন অনলাইনে। শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: AX1/ST/RP/Specialist Officers in Scale I & II/2021-22. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

