INDIAN NAVYCentral Government Trending News 

ট্রেনিং দিয়ে ১৮১ এসএসসি অফিসার ভারতীয় নৌসেনায়

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: এক্সটেনডেড ন্যাভাল ওরিয়েন্টেশন কোর্স এবং ন্যাভাল ওরিয়েন্টেশন কোর্স (এনওসি) রেগুলার কোর্স করিয়ে শর্ট সার্ভিস কমিশনে (এসএসসি) ১৮১ অবিবাহিত তরুণ-তরুণীকে নিচ্ছে ভারতীয় নৌসেনায়। কোর্স শুরু হবে ২০২২ সালের জুন মাস থেকে। নেওয়া হবে জেনারেল সার্ভিস/ হাইড্রো ক্যাডার, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, অবজারভার, পাইলট, লজিস্টিক্স, এডুকেশন, ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ (জেনারেল সার্ভিস), ইলেক্ট্রিক্যাল ব্রাঞ্চ (জেনারেল সার্ভিস) এবং ন্যাভাল আর্কিটেক্ট শাখা/ক্যাডার/ স্পেশ্যালাইজেশনে।

জেনারেল সার্ভিস/ হাইড্রো ক্যাডার, ইঞ্জিনিয়ারিং শাখা (জিএস) এবং ইলেক্ট্রিক্যাল শাখা (জিএস) -এ কেবল পুরুষরা এবং বাকি সব শাখায় পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা– এক্সিকিউটিভ ও টেকনিক্যাল ব্রাঞ্চের প্রার্থীদের অন্তত ৬০ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের বি ই/ বি টেক ডিগ্রিধারী হতে হবে। এসএসসি এডুকেশন ব্রাঞ্চের ক্ষেত্রে প্রার্থীদের বি এসসি স্তরে ফিজিক্স বা ম্যাথমেটিক্স -সহ এম এসসি/ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের বি ই বা বি টেক/ ইংরেজি ও ইতিহাসের এমএ পাশ হতে হবে।

এক্সিকিউটিভ শাখার প্রার্থীদের জন্ম হতে হবে ২.৭.১৯৯৭ থেকে ১.১.২০০৩/ ১.৭.২০০১ এবং ২.৭.১৯৯৮/ ১৯৯৭ থেকে ২.৭.২০০৩ -এর মধ্যে। এডুকেশন শাখার প্রার্থীদের জন্ম হতে হবে ২.৭.১৯৯৭ থেকে ১.৭.২০০১ -এর মধ্যে এবং টেকনিক্যাল শাখার প্রার্থীদের জন্ম হতে হবে ২.৭.১৯৯৭ থেকে ১.৭.২০০৩ -এর মধ্যে।

প্রার্থিবাছাই পদ্ধতির বিস্তারিত তথ্য পাবেন নীচে বলা ওয়েবসাইটে।

মেডিক্যাল স্ট্যান্ডার্ড/ উচ্চতা ও ওজনে ছাড়/ টাটু/ মাইনে ও ভাতা/ গ্রুপ ইনশিওরেন্স অ্যান্ড গ্রাটুইটি/ ছুটি/ কমিশনের মেয়াদ/ কাজের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে।

রেজিস্টার এবং দরখাস্ত পূরণ করবেন অনলাইনে ওপরে বলা ওয়েবসাইটের মাধ্যমে, ৫ অক্টোবরের মধ্যে। প্রার্থিবাছাই, দরখাস্তের পদ্ধতি-সহ আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করুন: || রেজিস্ট্রেশন || লগইন ||

Related posts

Leave a Comment