Naval Ship Repair YardCentral Government Trending News 

১৭৩ অ্যাপ্রেন্টিস ন্যাভাল শিপ রিপেয়ার ইয়ার্ড ও ন্যাভাল এয়ারক্রাফট ইয়ার্ডে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ফিটার, আই সি টি এস মেনটেনেন্স, মেকানিক ডিজেল, মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স, ইলেক্ট্রিশিয়ান এয়ারক্রাফট, মেকানিক রাডার অ্যান্ড রেডিওএয়ারক্রাফট, মেকানিক ইন্সট্রুমেন্ট এয়ারক্রাফট, পাইপ ফিটার -সহ ২৬টি ট্রেডে মোট ১৭৩ জন অ্যাপ্রেন্টিস নিচ্ছে কর্নাটকের ন্যাভাল শিপ রিপেয়ার ইয়ার্ড এবং গোয়ার ন্যাভাল এয়ারক্রাফট ইয়ার্ডে। নীচের মতো যোগ্যতার পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। যাঁরা আগে ট্রেনিং নিয়েছেন তাঁরা আবেদন করবেন না।

কর্নাটকের ন্যাভাল শিপ রিপেয়ার ইয়ার্ডে মোট ১৭টি ট্রেডে শূন্যপদ ১৫০টি। গোয়ার ন্যাভাল এয়ারক্রাফট ইয়ার্ডে মোট ৯টি ট্রেডে শূন্যপদ ২৩টি।

মাধ্যমিক/ সমতুলে অন্তত ৫০ শতাংশ এবং সংশ্লিষ্ট আইটিআই ট্রেডে অন্তত ৬৫ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। ১-৪-২০২২ তারিখের হিসেবে বয়স ১৪ থেকে ২১ বছরের মধ্যে। কাজেই জন্ম ১-৪-২০০১ থেকে ৩১-৩-২০০৮ তারিখের মধ্যে। তফশিলিরা পাবেন ৫ বছরের ছাড় পাবেন। ন্যাভাল হেডকোয়ার্টার্স তাদের ক্ষমতায়, মেধার ওপর ভিত্তি করে আরও ২ বছরের ছাড় দিতে পারেন।

উচ্চতা ১৫০ সেমি, ওজন অন্তত ৪৫ কেজি, বুকের ছাতি অন্তত ৫ সেমি ফোলানোর ক্ষমতা এবং দৃষ্টি ৬/৬ থেকে (সংশোধিত) ৬/৯ থাকা চাই।

১ বছরের আইটিআই সার্টিফিকেটধারীরা মাসে ৭,৭০০ টাকা এবং ২ বছরের আইটিআই সার্টিফিকেটধারীরা মাসে ৮,০৫০ টাকা স্টাইপেন্ড পাবেন।

প্রথমে অনলাইন রেজিস্ট্রশন করতে হবে www.apprenticeshipindia,gov.in ওয়েবসাইটের মাধ্যমে। রেজিস্ট্রেশন হয়ে গেলে “অ্যাপ্রেন্টিস প্রোফাইল” এবং অন্যান্য প্রমাণপত্রের সহ স্পীড পোস্ট/ রেজিস্টার্ড পোস্টে পাঠাতে হবে। এই ঠিকানায়: “The Officer-in-charge, Dockyard Apprentice School, Naval Ship Repair Yard, Naval Base, Karwar, Karnataka – 581 308. পৌঁছনো চাই ১৯ ডিসেম্বরের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:: এখানে

Related posts

Leave a Comment