central forceCentral Government UPSC 

পাঁচ কেন্দ্রীয়বাহিনীতে ১৫৯ অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট হিসেবে ১৫৯ জন তরুণ-তরুণীকে নিচ্ছে কেন্দ্রীয় ৫ সশস্ত্র বাহিনীতে। নিয়োগ হবে বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স), সিআরপিএফ (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স), সিআইএসএফ (সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স), আইটিবিপি (ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ফোর্স)এবং এসএসবি (সশস্ত্র সীমাবল)। ‘সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (অ্যাসিস্ট্যন্ট কম্যান্ড্যান্টস) এক্সামিনেশন, ২০২১’ -এর মাধ্যমে প্রার্থীবাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)।

বাহিনী অনুযায়ী শূন্যপদগুলি হল—বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ): শূন্যপদ ৩৫, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ): শূন্যপদ ৩৬, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ): শূন্যপদ ৬৭, ইন্দাে-টিবেটান বর্ডার পুলিশ (আইটিবিপি): শূন্যপদ ২০ এবং সশস্ত্র সীমাবল (এসএসবি): শূন্যপদ ১।

যে কোনও শাখার ব্যাচেলর ডিগ্রিধারীরা। সঙ্গে এনসিসি ‘বি’ অথবা ‘সি’ সার্টিফিকেট থাকলে ভাল। বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে।

শারীরিক মাপজোক হতে হবে উচ্চতায় পুরুষদের ক্ষেত্রে ১৬৫ (মহিলাদের ক্ষেত্রে ১৫৭) সেমি, বুকের ছাতি না-ফুলিয়ে ৮১ সেমি, ওজন পুরুষদের ক্ষেত্রে ৫০(মহিলাদের ক্ষেত্রে ৪৬) কেজি। পুরুষদের বুকের ছাতি ৫ সেমি সম্প্রসারণের ক্ষমতা থাকা চাই। দৃষ্টিশক্তি হতে হবে দূরের ক্ষেত্রে চশমা ছাড়া ভাল চোখে ৬/৬ এবং খারাপ চোখে ৬/১২ অথবা উভয় চোখে ৬/৯।

প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোক/ শারীরিক সক্ষমতার পরীক্ষা, ইন্টারভিউ/ পার্সোনালিটি টেস্ট এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।

ফি বাবদ দিতে হবে ২০০ টাকা। মহিলা ও তফশিলি প্রার্থীদের ফি দিতে হবে না। ফি দেবেন স্টেট ব্যঙ্কের মাধ্যমে বা ভিসা/ মাস্টার/ রুপে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে বা এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।

দরখাস্ত (পার্ট-ওয়ান ও পার্ট-টু) করবেন অনলাইনে https://www.upsconline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ৫ মে-র মধ্যে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: .08/2021-CPF. আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: পার্ট-১ ।। পার্ট-২ ।।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment