নাবার্ডে ১৫৫ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

NABARD

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কিং সার্ভিসেস), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (রাজভাষা) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রোটোকল অ্যান্ড সিকিউরিটি সার্ভিস) পদে মোট ১৫৫ জনকে নিচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড)। নিয়োগ হবে গ্রেড-“এ” পদে।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কিং সার্ভিসেস – আরডিবিএস): মোট শূন্যপদ ১৪৮টি (প্রতিবন্ধী ৭)। জেনারেল পদের প্রার্থীদের ব্যাচেলর ডিগ্রিধারী অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, এমবিএ/ পিজিডিএম অথবা সিএ/ সিএস/ আইসিডব্লুএ অথবা পিএইচডি ডিগ্রিধারী হতে হবে।

অ্যাগ্রিকালচার পদের প্রার্থীদের অ্যাগ্রিকালচারের ব্যাচেলর ডিগ্রি বা অ্যাগ্রিকালচার/ অ্যাগ্রিকালচার (সয়েল সায়েন্স/ অ্যাগ্রনমি) -এর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে।

অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, অ্যানিমাল হাজবেন্ড্রি, ফিশারিজ, ফরেস্ট্রি, প্লান্টেশন/ হর্টিকালচার পদের প্রার্থীদের সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ব্যাচেলর ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে।

ল্যান্ড ডেভেলপমেন্ট – সয়েল সায়েন্স পদের প্রার্থীদের অ্যাগ্রিকালচার/ অ্যাগ্রিকালচার (সয়েল সায়েন্স/ অ্যাগ্রনমি) -র ব্যাচেলর ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে।

ওয়াটার রিসোর্সে পদের প্রার্থীদের হাইড্রোলজি/ অ্যাপ্লায়েড হাইড্রোলজির বা হাইড্রোলজি/ ইরিগেশন/ ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন -এর মধ্যে একটি অন্যতম বিষয় হিসেবে নিয়ে জিওলজি/ অ্যাপ্লায়েড জিওলজির ব্যাচেলর ডিগ্রিধারী অথবা হাইড্রোলজি/ অ্যাপ্লায়েড হাইড্রোলজির বা হাইড্রোলজি/ ইরিগেশন/ ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন -এর মধ্যে একটি অন্যতম বিষয় হিসেবে নিয়ে জিওলজি/ অ্যাপ্লায়েড জিওলজির পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে।

ফিনান্স পদের ক্ষেত্রে প্রার্থীদের বিবিএ (ফিনান্স/ ব্যাঙ্কিং) বা বিএমএস (ফিনান্স/ ব্যাঙ্কিং) ডিগ্রিধারী অথবা ম্যানেজমেন্ট (ফিনান্স)-এর ২ বছরের পুরো সময়ের পি জি ডিপ্লোমাধারী/ যে কোনও ডিসিপ্লিনের ব্যাচেলর ডিগ্রি-সহ পুরো সময়ের এমবিএ (ফিনান্স) ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীকে ফিনান্সে স্পেশ্যালাইজেশনের সার্টিফিকেট জমা করতে হবে। অথবা প্রার্থীকে ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যানালিসিসের ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। অথবা যে কোনও ডিসিপ্লিনের ব্যাচেলর ডিগ্রিধারীদের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার মেম্বারশিপ থাকতে হবে।

কম্পিউটার অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি পদের প্রার্থীদের কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার টেকনোলজি/ কম্পিউটার অ্যপ্লিকেশন্স/ ইনফর্মেশন টেকনোলজির ব্যাচেলর ডিগ্রিধারী অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (রাজভাষা): মোট শূন্যপদ ৫টি। প্রার্থীদের হিন্দি এবং ইংলিশ কম্পালসরি বা ইলেক্টিভ সাবজেক্ট হিসেবে নিয়ে ইংরিজি বা হিন্দি মাধ্যম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। এবং সঙ্গে হিন্দি থেকে ইংরিজি বা ইংরিজি থেকে হিন্দি ট্রান্সলেশনে অন্তত ১ বছরের পিজি ডিপ্লোমাধারী হতে হবে। আর প্রার্থীদের ব্যাচেলর ডিগ্রি কোর্সের অন্তত ২ বছর অন্যতম বিষয় হিসেবে ইংরিজি এবং হিন্দি পড়ে থাকতে হবে। অথবা হিন্দির মাস্টার্স ডিগ্রিধারীদের ব্যাচেলর ডিগ্রি কোর্সের সময় মূল/ ইলেক্টিভ সাবজেক্ট হিসেবে অন্তত ২ বছর ইংরিজি পড়ে থাকতে হবে। অথবা ইংরিজির মাস্টার্স ডিগ্রিধারীদের ব্যাচেলর ডিগ্রি কোর্সের সময় মূল/ ইলেক্টিভ সাবজেক্ট হিসেবে অন্তত ২ বছর হিন্দি পড়ে থাকতে হবে। প্রার্থীর ইংরিজি থেকে হিন্দি বা হিন্দি থেকে ইংরিজিতে ট্রান্সলেশনের দক্ষতা থাকতে হবে।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পি অ্যান্ড এস এস): মোট শূন্যপদ ২টি (অসংরক্ষিত)।

১-৭-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে – এএম (পি অ্যান্ড এস এস) পদের ক্ষেত্রে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। এএম (আরডিবিএস এবং পি অ্যান্ড এসএস) পদের ক্ষেত্রে ২১ থেকে ৩০ বছরের মধ্যে (কাজেই জন্ম হতে হবে ২-৭-১৯৯১ থেকে ১-৭-২০০০ তারিখের মধ্যে)।

সব পদের মাইনে ২৮,১৫০ – ৫৫,৬০০ টাকা। বেসিক পে ২৮,১৫০ টাকা।

প্রার্থিবাছাই হবে অনলাইন প্রিলিমিনারি এক্সাম, অনলাইন মেইন এক্সাম এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।

দরখাস্তের ফি এবং ইন্টিমেশন চার্জ বাবদ দিতে হবে – গ্রেড-এ (আরডিবিএস/ রাজভাষা) পদের ক্ষেত্রে যথাক্রমে ৬৫০ ও ১৫০ টাকা (মোট ৮০০ টাকা), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পি অ্যান্ড এস এস) পদের ক্ষেত্রে যথাক্রমে ৬৫০ ও ১০০ টাকা (মোট ৭৫০ টাকা)। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের দরখাস্তের ফি দিতে হবে না। ফি দেবেন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেটব্যাঙ্কিংয়ের মাধ্যমে।

দরখাস্ত করবেন অনলাইনে ৭ অগস্টের মধ্যে। আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। অফিসিয়াল ওয়েবসাইট: https://www.nabard.org/

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: || এ এম (আরডিবিএস) || এ এম (পি অ্যান্ড এস এস) ||

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: || এ এম (আরডিবিএস) || এ এম (পি অ্যান্ড এস এস) ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *