ভাইজাগ স্টিল প্লান্টে ১৫০ গ্র্যাজুয়েট ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ট্রেনি
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গ্র্যাজুয়েট এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ট্রেনির শূন্যপদে ১৫০ জনকে নিচ্ছে ভাইজাগ স্টিল প্লান্টে। নেওয়া হবে ডিপ্লোমা, বি ই/ বি টেক পাশ প্রার্থীদের থেকে।
ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে – মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স/ আইটি, মেটালার্জি, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল ও কেমিক্যাল শাখায় ট্রেনিং হবে।
ডিপ্লোমার ক্ষেত্রে – মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স ও সিভিল শাখায় ট্রেনিং হবে।
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি: শূন্যপদ ১০০টি। প্রার্থীদের সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিগ্রিধারী হতে হবে। স্টাইপেন্ড মাসে ৪,৯৮৪ টাকা।
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ট্রেনি: শূন্যপদ ৫০টি। প্রার্থীদের সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিপ্লোমাধারী হতে হবে। স্টাইপেন্ড মাসে ৩,৫৪২ টাকা।
দুটি ক্ষেত্রেই বয়স ভাইজাক স্টিল প্লান্টের নিয়ম অনুসারে।
সংশ্লিষ্ট ডিসিপ্লিন/ শাখায় পাওয়া নম্বরের ভিত্তিতে প্রাথমিক বাছাই প্রার্থীদের থেকে বাছাই হবে পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে।
কোনও আবেদনের ফি দিতে হবে না। আবেদন করবেন গুগুল ফর্মের মাধ্যমে, ১৮ নভেম্বরের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

