রাষ্ট্রীয় উড়ান অ্যাকাডেমিতে ১৫ মেকানিক ও হেল্পার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র এয়ারক্রাফট মেকানিক ও এয়ারক্রাফট হেল্পার পদে ১৫ জনকে নিচ্ছে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান অ্যাকাডেমিতে। নিয়োগ হবে ১ বছরের চুক্তিভিত্তিতে।
জুনিয়র এয়ারক্রাফট মেকানিক (মেকানিক্যাল): শূন্যপদ ৭টি। মেকানিক্যাল শাখার এয়ারক্রাফট মেন্টেন্যান্স ইঞ্জিনিয়ারিং অথবা অরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। এই পদের বিজ্ঞপ্তি নং: IGRUA/Advt/111/2021/07/08.
এয়ারক্রাফট হেল্পার: শূন্যপদ ৮টি। মেকানিক্যাল শাখার এয়ারক্রাফট মেন্টেন্যান্স ইঞ্জিনিয়ারিং অথবা অরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। এই পদের বিজ্ঞপ্তি নং: IGRUA/Advt/110/2021/07/08.
আবেদন করবেন সম্পূর্ণ বায়োডেটা দিয়ে। এবার পূরণ করা বায়োডেটা পাঠাবেন ২৩ জুলাইয়ের মধ্যে। এই ইমেল আইডিতে: hrmigrua@gmail.com. সাবজেক্ট লাইনে যে পদে আবেদন করছেন সেটি উল্লেখ করে দেবেন। এছাড়া ওই তারিখের মধ্যেই যাবতীয় প্রমাণপত্র সহ বায়োডেটা পাঠাতে পারেন এই ঠিকানায়: HR Manager at the Head Office, Fursatganj. আরও বিস্তারিত জানতে পারবেন http://igrua.gov.in ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: ।। এয়ারক্রাফট হেল্পার ।। জুনিয়র এয়ারক্রাফট মেকানিক ।।

