ন্যাশনাল পেনশন ট্রাস্টে ১৪ ম্যানেজার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ম্যানেজার (গ্রেড-বি) ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড-এ) পদে ১৪ জনকে নিচ্ছে ন্যাশনাল পেনশন সিস্টেম ট্রাস্টে। এটি পেনশন ফান্ড রেগুলারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির নিয়ন্ত্রিত একটি সংস্থা। নিয়োগ হবে জেনারেল ও ইনফর্মেশন টেকনোলজি শাখায়।
ম্যানেজার: শূন্যপদ ৫টি। এরমধ্যে থেকে জেনারেল: শূন্যপদ ৪টি (অসং ৩, ওবিসি ১)। যে কোনও শাখার মাস্টার ডিগ্রিধারীরা অথবা আইনের/ ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচেলর ডিগ্রিধারীরা অথবা সিএ/ সিএফএ/ সিএস/ সিডব্লিউএ পাশ। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে ভাল। বয়স হতে হবে ৩০-১১-২০২০ তারিখের হিসেবে ৩০ বছরের মধ্যে।
ইনফর্মেশন টেকনোলজি: শূন্যপদ ১টি (অসং)। ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইনফর্মেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্সের বি ই ডিগ্রিধারীরা অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাস্টার ডিগ্রিধারীরা অথবা যে কোনও শাখার ব্যাচেলর ডিগ্রিধারীরা কম্পিউটার/ ইনফর্মেশন টেকনোলজির ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে ভাল।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: জেনারেল: শূন্যপদ ৯টি (অসং ৬, তঃ জাঃ ১, ওবিসি ১ এবং এদের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধী ১)। যে কোনও শাখার মাস্টার ডিগ্রিধারীরা অথবা আইনের/ ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচেলর ডিগ্রিধারীরা অথবা সিএ/ সিএফএ/ সিএস/ সিডব্লিউএ পাশ। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে ভাল।
সবক্ষেত্রেই বয়স হতে হবে ৩০-১১-২০২০ তারিখের হিসেবে ৩০ বছরের মধ্যে। এছাড়া এম এস অফিসে (ওয়ার্ড ও এক্সেল)-এ দক্ষ হলে ভাল। মূল মাইনে ম্যানেজার পদের ক্ষেত্রে ৩৫,১৫০ – ৬২,৪০০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে ২৮,১৫০ – ৫৫,৬০০ টাকা।
প্রার্থীবাছাই হবে ম্যানেজার পদের ক্ষেত্রে ৩টি ফেজে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে ২টি ফেজে। উভয় পদের ক্ষেত্রে প্রথম ফেজে থাকবে ২০০ নম্বরের অনলাইন স্ক্রিনিং পরীক্ষা। এতে থাকবে ৪০ নম্বরের ইংলিশ ল্যাঙ্গুয়েজ (সময় ৩৫ মিনিট), ৫০ নম্বরের রিজনিং (সময় ৩৫ মিনিট), ৪০ নম্বরের জেনারেল অ্যাওয়ার্নেস ও ফিনান্সিয়াল সেক্টর অ্যাওয়ার্নেস (সময় ২৫ মিনিট), ৪০ নম্বরের কম্পিউটার অ্যাওয়ার্নেস (সময় ২৫ মিনিট) এবং ৩০ নম্বরের কোয়ান্টিটেভ অ্যাপ্টিটিউড (সময় ৩০ মিনিট)। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। দ্বিতীয় ফেজে থাকবে ১০০ নম্বরের ইংলিশ (ডেস্ক্রিপটিভ) প্রশ্ন (সময় ৬০ মিনিট), কমার্স/ অ্যাকাউন্টান্সি/ ম্যানেজমেন্ট/ ফিন্যান্স/ কস্টিং ইত্যাদি বিষয়ের ১০০টি প্রশ্ন (সময় ৪০ মিনিট) এবং সংশ্লিষ্ট বিষয়ের ১০০টি প্রশ্ন (সময় ৪০ মিনিট)। এরপর হবে উভয় পদের ক্ষেত্রে হবে ইন্টারভিউ। তবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে দ্বিতীয় ফেজের পরীক্ষা হবে না। প্রথম ফেজের পরীক্ষা হবে কলকাতা, ভুবনেশ্বর, গুয়াহাটি, রাঁচি, ভোপাল এবং দ্বিতীয় ফেজের পরীক্ষা হবে কলকাতা, পাটনা সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে।
তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী/ ওবিসি/ আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের জন্য বিনামূল্যে দিল্লিতে প্রি-এক্সামিনেশন ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। যাঁরা এই সুবিধা নিতে চান, তাঁদের নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করতে হবে। যাবতীয় নথিপত্রের স্ক্যান এবং ফি পেমেন্টের ডিটেলস সহ আবেদনপত্র পাঠাতে হবে এই ইমেল আইডিতে: dept-hrd@npstrust.org.in.
আবেদন করবেন অনলাইনে www.npstrust.org.in ওয়েবসাইটের মাধ্যমে, ২০ জানুয়ারির মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের ছবি, সই, বাম হাতের বুড়ো আঙুলের ছাপ ও অন্যান্য প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। আবেদনের ফি বাবদ দিতে হবে ১,০০০ টাকা। জমা দেবেন কেবলমাত্র অনলাইনে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না। এবার ফাইনাল সাবমিশন করে সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 2/2020-21. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

