judgeContractual State Government 

পশ্চিমবঙ্গের জুডিয়াল সার্ভিসে ১৪ সিভিল জজ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সিভিল জজ (জুনিয়র ডিভিশন) পদে ১৪ জনকে নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে। ‘ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা-২০২১-এর মাধ্যমে প্রার্থীবাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। পশ্চিমবঙ্গের তফশিলি ও বিসি প্রার্থীরা এই পরীক্ষায় সর্বাধিক ৫ বার বসতে পারেন। নিয়োগ হবে অস্থায়ীভাবে।

আইনের ডিগ্রিধারীরা কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে নাম নথিভুক্ত থাকলে এবং বাংলায় লিখতে, পড়তে ও কথা বলতে জানতে আবেদন করতে পারেন। তবে যাঁদের মাতৃভাষা নেপালি, তাঁদের ক্ষেত্রে ভাষার শর্তটি প্রযোজ্য নয়।

বয়স হতে হবে ১০-৭-২০২১ তারিখের হিসাবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ১১-৭-১৯৮৬ থেকে ১৯-৭-১৯৯৮-এর মধ্যে। মাইনে ২৭,৭০০ – ৪৪,৭৭০ টাকা।

প্রার্থীবাছাই হবে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা (অবজেক্টিভ টাইপ), ফাইনাল লিখিত পরীক্ষা (কনভেনশনাল টাইপ), পার্সোনালিটি টেস্ট, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। প্রিলি পরীক্ষা হবে সেপ্টেম্বর মাস এবং ফাইনাল পরীক্ষা হবে অক্টোবর মাস নাগাদ।

আবেদন করবেন অনলাইনে https://wbpsc.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১৪ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ২১০ টাকা। ফি জমা দেবেন অনলাইনে ডেবিট/ ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যেম। অন্যদিকে অফলাইনে ব্যাঙ্ক কাউন্টারে ফি জমা করতে পারেন ৬ আগস্টের মধ্যে। জমা হয়ে গেলে জমা দেওয়ার নথি কাছে রেখেন দেবেন। এছাড়া দরখাস্তের ত্রুটি সংশোধন করতে পারবেন ৯ থেকে ১৩ আগস্ট পর্যন্ত। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 08/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment