Goa_Shipyard_PicCentral Government Police/Defence 

গোয়া শিপইয়ার্ডে ১৩৭ মেকানিক, অ্যাসিস্ট্যান্ট

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জেনারেল ফিটার, ইলেক্ট্রিক্যাল মেকানিক, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে ১৩৭ জনকে নিচ্ছে গোয়া শিপইয়ার্ড লিমিটেডে। এটি ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা।

জেনারেল ফিটার: মোট শূন্যপদ ৫টি। ইলেক্ট্রিক্যাল মেকানিক: মোট শূন্যপদ ১টি। কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট (মুম্বাই অফিস): মোট শূন্যপদ ১টি। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (কিউএ): মোট শূন্যপদ ৩টি। আনস্কিল্ড: মোট শূন্যপদ ২৫টি। এফআরপি লেমিনেটর: মোট শূন্যপদ ৫টি। ইওটি ক্রেন অপারেটর: মোট শূন্যপদ ১০টি। ওয়েল্ডার: মোট শূন্যপদ ২৬টি। স্ট্রাকচারাল ফিটার: মোট শূন্যপদ ৪২টি। নার্স: মোট শূন্যপদ ৩টি। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (কমার্শিয়াল)-মুম্বাই অফিস: মোট শূন্যপদ ২টি। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (স্টোর): মোট শূন্যপদ ৫টি। ট্রেনি খালাসি: মোট শূন্যপদ ৯টি।

সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই ও ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেটধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩১-৩-২০২১ তারিখের হিসেবে ৩৩ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, প্রাক্টিক্যাল টেস্ট, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।

আবেদন করবেন অনলাইনে https://goashipyard.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ৪ জুনের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আবেদনের ফি বাবদ দিতে হবে ২০০ টাকা। ড্রাফটি কাটবেন “Goa Shipyard Limited”-এর অনুকূলে। যেন তা ভাস্কো-ডা-গামা, গোয়াতে ভাঙানোর যোগ্য হয়। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশনের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এছাড়া ডিমান্ড ড্রাফটের উল্টোপিঠে নিজের অ্যাপ্লিকেশন নম্বর, নাম, মোবাইল নম্বর, যে পদে আবেদন করছেন সেটি উল্লেখ করে ডাকযোগে পাঠাতে হবে। এই ঠিকানায়: GM (HR&A), HR Department, Dr. B.R. Ambedkar Bhavan, Goa Shipyard Limited, Vasco-Da-Gama, Goa – 403802. এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 03/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment