রেলির মাধ্যমে ১৩১ রাইফেলমেন ও রাইফেলউইমেন অসম রাইফেলসে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অসম রাইফেলস মেরিটোরিয়াল স্পোর্টসপার্সন্স কোটা রিক্রুটমেন্ট রেলি ২০২১ -এর মাধ্যমে, রাইফেলমেন এবং রাইফেলইউমেন পদে মোট ১৩১ ভারতীয় মহিলা ও পুরুষকে নিচ্ছে অসম রাইফেলসে। মেধাবী খেলোয়াড়দের নেওয়া হবে আর্চেরি, কারাটে, জুডো, ফুটবল, বক্সিং, অ্যাথলেটিক্স সহ মোট ১৪টি ক্রীড়াক্ষেত্র থেকে। রেলি হবে এই ঠিকানায়: Directorate General Assam Rifles, Laitkor, Shillong (Meghalaya), NRS-Guwahati. রেলি শুরুর সম্ভাব্য তারিখ ২৪ অগস্ট, ২০২১ (কোভিড মাহামারী পরিস্থিতির উপর নির্ভরশীল)। সঠিক তারিখ জানতে পারবেন কললেটারে।
১৩১টি শূন্যপদের মধ্যে পুরুষদের জন্য ৭৫টি এবং মহিলাদের জন্য ৫৬টি। স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। ১-৮-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক, জাতীয়, ইন্টার ইউনিভার্সিটি ট্যুর্নামেন্ট, স্কুলের জন্য জাতীয়/ স্পোর্টস/ গেমস, ফিজিক্যাল এফিসিয়েন্সি ড্রাইভে ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকতে হবে। মাইনে অসম রাইফেলস পার্সোনেলদর মতোই।
বাছাই প্রত্রিয়া:- বৈধ কললেটার এবং কোনও সচিত্র পরিচয়পত্র (ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড) নিয়ে রেলিতে যাবেন। সেসময়ে আরও সঙ্গে নিতে হবে যাবতীয় প্রমাণপত্র (বয়স, শিক্ষাগত, কাস্ট, স্পোর্টস ও ডোমিসাইল/ পিআরসি) -এর মূলগুলি। নথিপত্র যাচাইয়ে সফল প্রার্থীদের এরপর হবে শারীরিক মাপজোক পরীক্ষা এবং ফিল্ড ট্রায়াল। চূড়ান্ত বাছাই হবে ফিল্ড ট্রায়ালে প্রার্থীর কৃতিত্ব ও কর্মক্ষমতার ভিত্তিতে।
বিভিন্ন এলাকার প্রার্থীদের উচ্চতা, (পুরুষদের) বুকের ছাতির মাপ, মহিলা ও পুরুষ প্রার্থীদের ওজন, দৃষ্টিশক্তি/ রং চেনার ক্ষমতা ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন নীচে বলা ওয়েবসাইটে/ পিডিএফে।
অনলাইনে দরখাস্তের ফর্ম পূরণ করার পর অনলাইনে আবেদনের ফি বাবদ সাধারণ এবং ওবিসি প্রার্থীদের দিতে হবে ১০০ টাকা। Recruitment Branch, HQ DGAR, Shillong – 793010 -এর অনুকূলে ফি দেবেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 37088046712 কারেন্ট অ্যাকাউন্টে। ফি প্রদেয় হতে হবে SBI HQ DGAR Laitkor Branch IFSC Code – SBIN0013883 শাখায়। তবে তফশিলি এবং মহিলাদের এই ফি দিতে হবে না। অন্যদিকে, স্টেট ব্যাঙ্কের যে কোনও শাখার কাউন্টারে ফি নগদেও দিতে পারেন। দুভাবে ফি জমা দেওয়ার ক্ষেত্রেই প্রার্থীকে চালান বা রিসিপ্টের কপি অনলাইনে আপলোড করতে হবে।
আবেদন করতে অনলাইন আবেদনের ফর্ম পূরণ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট: www.assamrifles.gov.in আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

