oil india limitedCentral Government Contractual 

অয়েল ইন্ডিয়ায় ১১৫ অ্যাসিস্ট্যান্ট

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট ওয়েল্ডার, অ্যাসিস্ট্যান্ট ফিটার, অ্যাসিস্ট্যান্ট ডিজেল মেকানিক সহ বিভিন্ন পদে ১১৫ জনকে নিচ্ছে অয়েল ইন্ডিয়া লিমিটেডে। ৬ মাসের চুক্তিভিত্তিতে নিয়োগ হবে সংস্থার বিভিন্ন ইউনিটে।

অ্যাসিস্ট্যান্ট ওয়েল্ডার: শূন্যপদ ১টি। অ্যাসিস্ট্যান্ট ফিটার: শূন্যপদ ২টি। অ্যাসিস্ট্যান্ট ডিজেল মেকানিক: শূন্যপদ ৫টি। ইলেক্ট্রিক্যাল সুপারভাইজর: শূন্যপদ ৫টি। গ্যাস লগার: শূন্যপদ ৮টি। অ্যাসিস্ট্যান্ট রিগ ইলেক্ট্রিশিয়ান: শূন্যপদ ১০টি। কেমিক্যাল অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ১০টি। অ্যাসিস্ট্যান্ট মেকানিক-পাম্প: শূন্যপদ ১৭টি। ড্রিলিং রিগম্যান: শূন্যপদ ২৬টি। অ্যাসিস্ট্যান্ট মেকানিক: শূন্যপদ ৩১টি।

সবক্ষেত্রেই মাধ্যমিক পাশ হতে হবে। সঙ্গে ওয়েল্ডার/ ফিটার/ ডিজেল মেকানিক পদের ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেটধারী হতে হবে। ইলেক্ট্রিক সুপারভাইজর পদের ক্ষেত্রে ৩ বছরের ডিপ্লোমাধারী হতে হবে। গ্যাস লগার পদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। কেমিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে বিএসসি পাশ হতে হবে।

ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং বয়সের উর্দ্ধসীমা পদ অনুযায়ী ৩৫, ৪০ এবং ৪৫ বছরের মধ্যে।

প্রার্থীবাছাই হবে ওয়াক-ইন-প্রাক্টিক্যাল/ স্কিল টেস্ট কাম পার্সোনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে। বাছাই পরীক্ষা হবে ওয়েল্ডার পদের ক্ষেত্রে ১৬ আগস্ট, ফিটার পদের ক্ষেত্রে ১৮ আগস্ট, ডিজেল মেকানিক পদের ক্ষেত্রে ২০ আগস্ট, ইলেক্ট্রিক্যাল সুপারভাইজর পদের ক্ষেত্রে ২৩ আগস্ট, গ্যাস লগার পদের ক্ষেত্রে ২৫ আগস্ট, রিগ ইলেক্ট্রিশিয়ান পদের ক্ষেত্রে ৩০ আগস্ট, কেমিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ২ সেপ্টেম্বর, অ্যাসিস্ট্যান্ট মেকানিক-পাম্প পদের ক্ষেত্রে ৬ সেপ্টেম্বর, ড্রিলিং রিগম্যান পদের ক্ষেত্রে ৮ সেপ্টেম্বর এবং অ্যাসিস্ট্যান্ট মেকানিক পদের ক্ষেত্রে ১৩ সেপ্টেম্বর। মনে রাখবেন প্রার্থীকে ওপরে বলা তারিখে সকাল ৭টা থেকে ১১টার মধ্যে নাম রেজিস্ট্রেশন করতে হবে।

আবদেন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন https://www.oil-india.com ওয়েবসাইটে। যাবতীয় প্রমাণপত্র সহ ওপরে বলা তারিখ ও সময়ে উপস্থিত হবেন এই ঠিকানায়: Employee Welfare Office, Nehru Maidan, Oil India Limited, Duliajan. এই নিয়োগ বিজ্ঞপ্তি নং: HRAQ/CONT-WP-B/21-08. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ও দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment