১০৭ ট্রেড অ্যাপ্রেন্টিস নিউক্লিয়ার পাওযার কর্পোরেশনে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ১০৭ আসনে ট্রেড অ্যাপ্রেন্টিস নিচ্ছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এটি ভারত সরকারের একটি উদ্যোগ। কাজ করতে হবে রাজস্থানে।
অ্যাপ্রেন্টিস নেওয়া হবে ইলেকট্রিশিয়ান, ফিটার, মেসিনিস্ট, ইলেক্ট্রনিক মেকানিক, ওয়েল্ডার এবং কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (কোপা) ট্রেডে।
১০+২ সিস্টেমের অধীনে বিজ্ঞান এবং অংক নিয়ে মাধ্যমিক/ সমতুল পাশ হলে এবং সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারেন। ১৩-০৯-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৪ থেকে ২৪ বছরের মধ্যে।
প্রার্থিবাছাই হবে আইটিআই নম্বরের ভিত্তিতে।
কোনও আবেদনের ফি দিতে হবে না। আবেদন করবেন অনলাইনে, ১৩ সেপ্টেম্বরের মধ্যে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং RR Site/HRM/01/2021. অফিসিয়াল ওয়েবসাইট: https://npcilcareers.co.in/ আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

