IA WM PoliceCentral Government Government Jobs 

১০০ মহিলা মিলিটারি পুলিশ ভারতীয় সেনায়

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সোলজার জেনারেল ডিউটি (উইমেন মিলিটারি পুলিশ) পদে ১০০ মহিলাকে নিচ্ছে ভারতীয় সেনায়। নিয়োগ হবে রেলির মাধ্যমে। রেলি হবে আম্বালা, লক্ষ্মৌ, জবলপুর, বেলগাম, পুনে এবং শিলংয়ে। নীচের মতো যোগ্যতার ভারতীয় মহিলারা আবেদন করতে পারবেন। কাজ করতে হবে দেশের যে কোনও অংশে।

মাধ্যমিক/ সমতুল পাশ মহিলারা মোট অন্তত ৪৫ শতাংশ নম্বর এবং প্রতি বিষয়ে অন্তত ৩০ শতাংশ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে সাড়ে ১৭ থেকে ২১ বছরের মধ্যে। কাজেই জন্ম হতে হবে ১-১০-২০০০ থেকে ১-৪-২০০৪ তারিখের মধ্যে। মাইনে ইন্ডিয়ান আর্মির নিয়ম অনুযায়ী। প্রার্থী বাছাই হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা এবং লিখিত পরীক্ষার মাধ্যমে।

শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ৭ মিনিট ৩০ সেকেন্ডে ১.৬ কিলোমিটার দৌড়, ১০ ফুট লং জাম্প এবং ৩ ফুট হাই জাম্প। উচ্চতা হতে হবে অন্তত ১৫২ সেন্টিমিটার। এছাড়া উচ্চতা এবং বয়সের সঙ্গে মানানসই ওজন থাকা চাই।

রেলির তারিখ ও সময় এবং কেন্দ্রের ঠিকানা জানতে পারবেন অ্যাডমিট কার্ডে। রেলির অ্যাডমিট কার্ড পাঠানো হবে রেজিস্টার্ড ই-মেল আইডি -র মাধ্যমে।

কোন দরখাস্তের ফি দিতে হবে না। দরখাস্ত করবেন অনলাইনে http://www.joinindianarmy.nic.in ওয়েবসাইটের মাধ্যমে ৬ জুন থেকে ২০ জুলাইয়ের মধ্যে। আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment