হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে ১৩৯ ডিপ্লোমা ও এয়ারক্রাফট টেকনিশিয়ান
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ডিপ্লোমা টেকনিশিয়ান ও এয়ারক্রাফট টেকনিশিয়ান পদে ১৩৯ জনকে নিচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে। এটি ভারত সরকারের অধীনস্থ একটি সংস্থা। ৪ বছরের চুক্তিভিত্তিতে নিয়োগ হবে ডিপ্লোমা টেকনিশিয়ান পদের ক্ষেত্রে মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স ডিসিপ্লিন এবং এয়ারক্রাফট টেকনিশিয়ান পদের ক্ষেত্রে এয়ারফ্রেম ও ইলেক্ট্রিক্যাল ডিসিপ্লিনে। তবে প্রয়োজনে কাজের মেয়াদ আরও ৪ বছর বাড়তে পারে।
মেকানিক্যাল (পোস্ট কোড: DTM-2402): মোট শূন্যপদ ৬৪টি। অন্তত ৬০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫০) শতাংশ নম্বর সহ মেকানিক্যাল/ প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন।
ইলেক্ট্রিক্যাল (পোস্ট কোড: DTE-2402): মোট শূন্যপদ ৪৪টি। অন্তত ৬০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫০) শতাংশ নম্বর সহ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন।
ইলেক্ট্রনিক্স (পোস্ট কোড: DTEC-2402): মোট শূন্যপদ ৮টি। অন্তত ৬০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫০) শতাংশ নম্বর সহ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন।
এয়ারফ্রেম (পোস্ট কোড: ACTM-2402): মোট শূন্যপদ ১২টি। মেকানিক্যাল/ সমতুল ইঞ্জিনিয়ারিং শাখার ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন।
ইলেক্ট্রিক্যাল (পোস্ট কোড: ACTE-2402): মোট শূন্যপদ ১১টি। ইলেক্ট্রিক্যাল/ সমতুল ইঞ্জিনিয়ারিং শাখার ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন।
বয়স হতে হবে ১-৫-২০২৪ তারিখের হিসেবে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বেসিক পে মাসে ২৩,০০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা। শুরুতে সবমিলিয়ে মাসে প্রায় ৫৭,০০০ টাকা।
প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষায় মাধ্যমে। লিখিত পরীক্ষায় থাকবে ৩টি পার্ট। প্রথম পার্টে থাকবে জেনারেল আওয়ার্নেস বিষয়ের ২০টি, দ্বিতীয় পার্টে থাকবে ইংলিশ অ্যান্ড রিজনিং বিষয়ের ৪০টি এবং তৃতীয় পার্টে থাকবে সংশ্লিষ্ট ডিসিপ্লিন সংক্রান্ত ১০০টি মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন। উত্তরের জন্য সময় যাবেন আড়াই ঘণ্টা। কোনও নেগেটিভ মার্কিং নেই। লিখিত পরীক্ষা হবে বেঙ্গালুরুতে। পরীক্ষায় সম্ভাব্য তারিখ ৭ জুলাই। পরীক্ষার অ্যাডমিট কার্ড নিচে বলা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে।
আবেদন করবেন অনলাইনে https://hal-india.co.in/home ওয়েবসাইটের মাধ্যমে, ২০ জুনের মধ্যে। ডিপ্লোমা টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি নং: MRO/HR/DT(TECH) /2024/02 এবং এয়ারক্রাফট টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি নং: MRO/HR/ACT(TECH) /2024/02. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
ডিপ্লোমা টেকনিশিয়ান পদের পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
এয়ারক্রাফট টেকনিশিয়ান পদের পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

