weather and winter3Miscellaneous Trending News 

বৃষ্টির পূর্বাভাস-শৈত্যপ্রবাহের সম্ভাবনাও

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক:বাংলার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। তাপমাত্রা আরও বেড়ে চলেছে। কলকাতায় সর্বনিম্ন ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি বলে জানানো হয়েছে। বৃষ্টির পূর্বাভাস যেমন রয়েছে তেমনি শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকছে। মৌসম ভবন সূত্রের খবর, ১৪ জানুয়ারি অবধি বিদর্ভ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ , সিকিম ও ওড়িশায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷

অন্যদিকে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে হালকা বৃষ্টির ইঙ্গিত। মৌসম বিভাগ সূত্রের আরও খবর, পূর্বাভাস অনুযায়ী বিদর্ভে ১৩ জানুয়ারি, ছত্তিশগড়ে ১১ জানুয়ারি, ঝাড়খণ্ড, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ১১ জানুয়ারি, উপ হিমালয়ের পশ্চিমবঙ্গে এবং সিকিম ও তেলেঙ্গানা ১২ জানুয়ারি ও ১৩ জানুয়ারি বজ্রগর্ভ মেঘের সঙ্গে বৃষ্টি হতে পারে। পাশাপাশি তুষারপাতের সম্ভাবনাও জারি থাকছে ৷ আবার ওড়িশায় ১১ থেকে ১৩ জানুয়ারি জোর বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related posts

Leave a Comment