পশ্চিমবঙ্গ সরকারে মৎস্য দপ্তরে চাকরির সুযোগ! কারা করতে পারবেন আবেদন?

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন রাজ্য মৎস্য দপ্তরে সুপারভাইজার, এক্সটেনশন অফিসার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

চাকরির জন্য যোগ্যতা:

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিশারি সাইন্স বিষয়ে স্নাতক ডিগ্রি।
বয়স: 39 বছরের বেশি নয় (1 জানুয়ারী 2024 অনুযায়ী)।
লিঙ্গ: পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
রাষ্ট্রীয়তা: ভারতীয় নাগরিক হতে হবে।

মোট শূন্যপদ: 81 টি (UR- 32 টি, OBC- 13 টি, SC- 16 টি, ST- 5 টি)

বেতন: ROPA 2019 অনুযায়ী Level 10 অনুযায়ী 32,100/- টাকা মাসিক।

আবেদন পদ্ধতি:

কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://wbpsc.gov.in/ থেকে অনলাইনে আবেদন করতে হবে।
নতুন আবেদনকারীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশনের পর, অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্রের স্ক্যান করা কপি আপলোড করতে হবে।
নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: 13 মে, 2024।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *