Western CoalfieldsMiscellaneous 

ওয়েস্টার্ন কোলফিল্ডসে ৪৪৪ সর্দার, ফোরম্যান, সুপারভাইজর

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মাইনিং সর্দার, অ্যাসিস্ট্যান্ট ফরম্যান এবং ইলেক্ট্রিক্যাল সুপারভাইজর পদে ৪৪৪ জনকে নিচ্ছে ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে। নিয়োগ হবে রেগুলার, টি অ্যান্ড এস গ্রেড-সি পদে। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারেন।

মাইনিং সর্দার, টি অ্যান্ড এস গ্রেড-সি: শূন্যপদ ২২০টি। অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ট্রেনি) (ইলেক্ট্রিক্যাল)/ ইলেক্ট্রিক্যাল: শূন্যপদ ২২৪টি। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

প্রার্থিবাছাই হবে ১০০ নম্বরের কম্পিউটার-ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। পরীক্ষায় সফলদের পরবর্তীতে হবে যাবতীয় প্রমাণপত্র যাচাই। সফল প্রার্থীদের ক্যাটেগরি অনুযায়ী মেধাতালিকা প্রস্তুত করা হবে।

আবেদনের ফি বাবদ অসংরক্ষিত/ ওবিসি (এনসিএল)/ ইডব্লিউএস প্রার্থীদের দিতে হবে ১,০০০ টাকা + ১৮ শতাংশ জিএসটি = মোট ১,১৮০ টাকা। তফসিলি/ প্রতিবন্ধী/ প্রাঃসঃকঃ/ ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের এই ফি দিতে হবে না।

আবেদন করবেন অনলাইনে www.westerncoal.in ওয়েবসাইটে লগইন করে কেরিয়ার – রিক্রুটমেন্ট – এমপ্লয়মেন্ট নোটিফিকেশনে গিয়ে ধাপে ধাপে, ১০ আগস্টের মধ্যে। আবেদনের পদ্ধতি সহ আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। নিয়োগ বিজ্ঞপ্তি নং ২০২৬/৬৯।

Related posts

Leave a Comment