আর্মার্ড ভেহিকেল নিগম লিমিটেডে নানা পদে নিয়োগ

Armoured Vehicles Nigam Limited

বিভিন্ন এক্সিকিউটিভ এবং নন-এক্সিকিউটিভ পদে ১২১৩ জনকে নিচ্ছে আর্মার্ড ভেহিকলস নিগম লিমিটেডে (AVNL)। এটি প্রতিরক্ষা মন্ত্রকের অধীন একটি প্রতিরক্ষা পাবলিক সেক্টর আন্ডারটেকিং (DPSU)। নন-এক্সিকিউটিভ ও এক্সিকিউটিভ পদের প্রার্থীদের ১ বছরের নির্দিষ্ট মেয়াদি নিয়োগ হবে সংস্থার বিভিন্ন ইউনিটে। তবে মেয়াদ বেড়ে মোট ৪ বছর অবধি হতে পারে। নন-এক্সিকিউটিভ জুনিয়র টেকনিশিয়ান: মোট শূন্যপদ ১০০৫টি। এক্সিকিউটিভ (জুনিয়র ম্যানেজার, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার ও কনসালট্যান্ট): মোট শূন্যপদ ২০৮টি (২০৮ শূন্যপদের মধ্যে প্রতিবন্ধী ৪)।

প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, মাইনে ও ভাতা এবং প্রার্তিবাছাই প্রক্রিয়া সম্পর্কে অনেক কিছু জানার আছে। এসবের বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

আবেদন করবেন অনলাইনে avnl.co.in ওয়েবসাইটের ‘কেরিয়ার’ সেকশনের মাধ্যমে, ২৫ জুলাই, ২০২৬ তারিখের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেইল আইডি এবং মোবাইল নম্বর থাকা চাই। আবেদন করার পদ্ধতি সহ আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি নং AVNL/ CO/ HR/ 2026/ 06.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *