Syllobus-1Miscellaneous 

দশম আইসিএসই ও দ্বাদশের আইএসসি পরীক্ষার সিলেবাস

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আইসিএসই বোর্ড ২০২২ সাল থেকে দশম শ্রেণির আইসিএসই ও দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষার সিলেবাস কমানো হবে বলে জানিয়েছে। বোর্ড সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই ইংরেজি ও অন্যান্য ভাষার সিলেবাস কমানো হয়েছে। এক্ষেত্রে বোর্ডের ওয়েবসাইটে নতুন সিলেবাস জানিয়েও দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, আইসিএসই বোর্ডের স্কুলগুলিকে চিঠি দিয়ে বোর্ড জানিয়েছে, করোনা আবহের জেরে পঠন-পাঠনের ওপর প্রভাব পড়েছে। আবার পড়ানোর সময়ও কমে গিয়েছে। পাশাপাশি নতুন শিক্ষাবর্ষ থেকে সিলেবাস কিছুটা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড সূত্রে আরও খবর, প্রাথমিকভাবে ইংরেজি ও অন্যান্য ভারতীয় ভাষার বাংলা ও হিন্দি প্রভৃতি সিলেবাস কমানো হলেও বাকি বিষয়ের কমানো সিলেবাসও জানিয়ে দেওয়া হবে।

Related posts

Leave a Comment