বিশ্বের ক্ষুদ্রকায়া নারী হিসেবে সম্মানিত ‘জ্যোতি’
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জ্যোতি আমগে মুখ দেখিয়েছেন মিকা সিংয়ের গানের ভিডিওতে। তাঁকে নিয়ে তথ্যচিত্রও তৈরি হয়েছে। যার নাম রাখা হয়েছে, ‘টু ফুট টল টিন’। শারীরিক দিক থেকে সে অন্য মানুষের মতো নয়। উচ্চতায় মাত্র ২ ফুট। সৌভাগ্যবশত মহারাষ্ট্রের নাগপুরের জ্যোতি কিসানজি আমগেকে বিদ্রুপের শিকার হতে হয়নি কখনও। তাঁকে সেলিব্রিটির তকমাও দেওয়া হয়েছে।
সূত্রের খবর, জ্যোতি পদার্পন করল ২৭ বছরে। তবে তাঁর প্রাপ্তির ভাণ্ডার পূর্ণ। শারীরিক দিক থেকে অভাব থাকলেও সেই অভাব দূর হয়েছে তাঁর। শারীরিক উচ্চতার জন্য জ্যোতি তকমা পেয়েছেন বিশ্বের ক্ষুদ্রকায়া নারী হিসেবে। তাঁকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এই সম্মান দিয়েছে।
সূত্রের আরও খবর, গিনেস বুকের পক্ষ থেকে জানা গিয়েছে, জন্মের সময়ে জ্যোতির শারীরিক ওজন যা ছিল, তার পরে তাঁর ওজন বেড়েছে মাত্র ৪ কেজি। গিনেস ওয়ার্ল্ডে নাম না থাকলে জ্যোতির পরিণতি কী হতে পারত, তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে বিভিন্ন মহলে। সে নানা টিভি শোয়ে সগৌরবে উপস্থিতও থাকছেন। এই সাফল্যে গর্বিত এই দুই ফুটের যুবতী জ্যোতি।

