উয়েফা নেশনস লিগে বেলজিয়াম শেষ চারে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বেলজিয়াম শেষ চারে। উয়েফা নেশনস লিগে বেলজিয়াম ৪-২ হারাল ডেনমার্ককে। জোড়া গোল করেন রোমেলু লুকাকু। অন্য দুই গোলদাতা হলেন ইউরি টিয়েলম্যানস ও কেভিন দ্য ব্রুইন। অন্যদিকে দুরন্ত ছন্দে রয়েছে ইতালিও। তারা ২-০ ফলাফলে হারাল বসনিয়া অ্যান্ড হারজেগোভিনাকে। আন্দ্রেয়া বেলোত্তি গোল করেছেন। আবার ডোমেনিকো বেরার্দি গোল করেছেন। পোল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-১ ফলাফলে জয়ী হয় নেদারল্যান্ডস। ঘুরে ইংল্যান্ড ৪-০ ফলাফলে হারাল আইল্যান্ডকে। জোড়া গোল করেছেন ফিল ফডেন। অন্য দুই গোলদাতা হলেন ডেকল্যান রাইস ও মেসন মাউন্ট।

