SSCCentral Government Government Jobs 

৩২৬১ শূন্যপদের জন্য কর্মী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: SSC Selection Posts (Phase IX) 2021 বিজ্ঞপ্তির মাধ্যমে ভারত সরকারের কর্মচারী চয়ন আয়োগ (স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)), বিভিন্ন সরকারি শূন্যপদ পূরণের জন্য মোট ৩২৬১ জনকে বাছাই করবে। যোগ্য ভারতীয়রা আবেদন করতে পারবেন নিজের যোগ্যতা অনুযায়ী কোনও ১টি শূন্যপদের জন্য। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ২৪ সেপ্টেম্বর থেকে চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।

গ্র্যাজুয়েট এবং উচ্চতর, মাধ্যমিক/ সমতুল, উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীদের থেকে নেওয়া হবে জুনিয়র সিড অ্যানালিস্ট, গার্লস ক্যাডেট ইনস্ট্রাক্টর, চার্জম্যান (মেকানিক্যাল ও মেটালার্জি), সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট, হেড ক্লার্ক, রিহ্যাবিলিটেশন কাউন্সেলর, স্টাফ কার ড্রাইভার, টেকনিক্যাল – সুপারইন্টেন্ডেন্ট/ অ্যাসিস্ট্যান্ট, মাল্টি টাস্কিং স্টাফ -সহ মোট ২৭১টি পদে।

২৫.১০.২০২১ তারিখের হিসেবে পদ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ২৫, ২৭, ৩০ বছরের মধ্যে। বয়সের ছাড় আছে। বিভিন্ন পদের মাইনে লেভেল ১ থেকে ৭ অনুযায়ী।

প্রার্থিবাছাই হবে অনলাইন টেস্টের ভিত্তিতে।

আবেদনের ফি বাবদ অনলাইনে ভিম ইউপিআই, নেট ব্যাঙ্কিং/ অফলাইনে এসবিআই চালানের মাধ্যমে স্টেট ব্যাঙ্কের শাখায় দিতে হবে ১০০ টাকা। তফশিলি/ মহিলা/ প্রতিবন্ধী প্রার্থীদের এই ফি দিতে হবে না।

আবেদন করবেন অনলাইনে http://ssc.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৫ অক্টেবরের মধ্যে। পদের নাম, শূন্যপদের বিবরণ, দরখাস্তরে পদ্ধতি সহ সব বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নং Phase-IX/2021/Selection Posts.

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করুন: || রেজিস্ট্রেশন || লগইন ||

Related posts

Leave a Comment