Baduriya (2) Miscellaneous 

আম্ফানে বিপর্যস্ত বাদুড়িয়ায় ত্রাণ বিতরণ অধ্যাপক-শিক্ষকদের

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, রূপাঞ্জন রায়: বিধ্বংসী ঘূর্ণিঝড় আম্ফান উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার উপর দিয়ে প্রায় ১৮৫ থেকে ২০০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল। তছনছ হয়ে গেছে পুরো বাদুড়িয়া ব্লক। পাশাপাশি ঝড়ের রাত থেকে টানা বৃষ্টি কৃষি ফসলের চরম ক্ষতি করেছে। লকডাউন এবং আম্ফানের জোড়া আক্রমনে বাদুড়িয়ার গ্রামীন এলাকার মানুষের জীবন বিপন্ন। আর এই বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়ালেন অধ্যাপক এবং শিক্ষকদের বিভিন্ন সংগঠন। আজ বাদুড়িয়া ব্লকের তিতুমীরের বাঁশের কেল্লা খ্যাত নারকেলবেড়ে গ্রামের সন্নিহিত সোমপুর, মাসিয়া পূর্বপাড়া ও চৌদুলি পাড়ার ২৫০টি অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন কলকাতা বীরপাড়া অন্বেষণ সংগঠন।…

Read More