Rishi ArvindMiscellaneous 

ঋষি অরবিন্দ ছিলেন অসামান্য এক মানুষ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ ঋষি অরবিন্দ ছিলেন অসামান্য এক মানুষ। তিনি মহান বিপ্লবী এবং আধ্যাত্মসাধকও। তবে শুধু সাধকই নন, ছিলেন একজন সিদ্ধপুরুষও। তাঁর জন্ম হয়েছিল ১৮৭২ সালের ১৫ আগস্ট। শ্রী অরবিন্দের প্রয়াণ দিবস ১৯৫০ সালের ৫ ডিসেম্বর। তিনি ছিলেন এক অসাধারণ প্রতিভা সম্পন্ন ব্যক্তিত্ব। তাঁর ইংরেজি সম্পর্কে গভীর জ্ঞান ছিল। এছাড়াও ফরাসি, ইতালিয়ান এবং জার্মান ভাষায়তেও তিনি সুপণ্ডিত ছিলেন। তিনি মাত্র ১৮ বছর বয়সে সিভিল সার্ভিস পাস করেছিলেন। ওই পরীক্ষায় তিনি গ্রিক এবং লাতিন ভাষায় প্রথম স্থান অর্জন করেছিলেন। এরপর বরোদা স্টেট সার্ভিসে রাজস্ব বিভাগের চাকরি বেছে নিয়েছিলেন।

স্বদেশিয়ানা ছিল তখন থেকেই তাঁর মনে। পরে তিনি ইংরেজ সাহিত্যের অধ্যাপক হিসাবে অরবিন্দ বরোদা কলেজে যোগদান করেন। পরে ওই কলেজের সহকারী অধ্যক্ষ হয়েছিলেন। পাশাপাশি তিনি প্রাচীন ভারতের কবিতা, সাহিত্য এবং দর্শন নিয়ে খুব আগ্রহ সহকারে পড়াশোনা করেছিলেন। তিনি দেশের স্বাধীনতা আন্দোলনে গভীরভাবে জড়িত হয়ে পড়েন। আলিপুর বোমা মামলায় তিনি কারাগারেও ছিলেন। সেখানে তাঁর আধ্যাত্মিক চেতনার চূড়ান্ত জাগরণ ঘটেছিল। তিনি ‘দ্য লাইফ ডিভাইন’ এর মতো একটি উচ্চস্তরের দার্শনিক বইও লিখেছিলেন। অসাধারণ প্রতিভার অধিকারী এই মহান বিপ্লবী, শিক্ষাবিদ ও দার্শনিককে সেভাবে শ্রদ্ধা ও স্মরণ করা হয় না। অনেকটা অনাদরে ও নিঃশব্দে তাঁর প্রয়াণ দিবস পালিত হয়ে থাকে।

Related posts

Leave a Comment