Ration SoapMiscellaneous 

প্রধানমন্ত্রী অন্ন যোজনায় রেশনে গ্রাহকদের অতিরিক্ত বরাদ্দ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী অন্ন যোজনায় এবার রেশনে চাল ও গম মিলিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় রাজ্যের রেশন গ্রাহকদের অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে চাল ও গম মিলিয়ে। জানা গিয়েছে, একই পরিমাণ খাদ্যশস্যের সঙ্গে পরিবারপিছু ১ কেজি করে ছোলাও দেওয়া হবে বলে জানানো হয়। প্রসঙ্গত, প্রথম দফায় ৩ মাসের জন্য মাসে প্রায় ৩ লক্ষ করে মোট প্রায় ৯ লক্ষ টন চাল বরাদ্দ করে কেন্দ্র। আবার জাতীয় প্রকল্পের প্রায় ৬ কোটি ২ লক্ষ রেশন গ্রাহক গত মে মাস থেকে এর ভিত্তিতে অতিরিক্ত ৫ কেজি করে চাল পাচ্ছেন।

জানা যায়, প্রথম পর্যায়ের মেয়াদ জুলাই পর্যন্ত রয়েছে। আবার দ্বিতীয় পর্যায়ের জন্য রাজ্যকে গরিব কল্যাণ যোজনায় মাসে প্রায় ৩ লক্ষ করে ৫ মাসের জন্য ১৫ লক্ষ টন খাদ্যশস্য বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে ১ লক্ষ ৭৯ হাজার টন গম ও ১ লক্ষ ২১ হাজার টন চাল দেওয়া হয়েছে। জাতীয় প্রকল্পের গ্রাহকরা পরবর্তী মাস থেকে অতিরিক্ত বরাদ্দ বাবদ চাল ও গম মিলিয়ে পাবেন। এক্ষেত্রে জানা গিয়েছে, কেন্দ্রের মোট বরাদ্দের ভিত্তিতে মাথাপিছু চাল ও গমের পরিমাণ ঠিক করবে রাজ্য খাদ্য দপ্তর।

উল্লেখ্য, রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের প্রায় ৪ কোটি রেশন গ্রাহক এতদিন পর্যন্ত বিনা পয়সায় ৫ কেজি করে চাল বিনা পয়সায় পেয়েছেন। আবার আগামী আগস্ট থেকে জুন মাস পর্যন্ত এই গ্রাহকদের ২ কেজি করে চাল ও ৩ কেজি করে গম বিনা পয়সায় দেওয়ার প্রস্তাব খাদ্য দপ্তর থেকে নবান্নে পাঠানো হয়েছে বলেও জানা যায়। অনুমোদন পাওয়ার পর বিজ্ঞপ্তি জারি করবে দপ্তর। অল ইন্ডিয়া ফেয়ারপ্রাইস শপ ডিলার্স ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, চাল ও গম দেওয়া হলে তা গ্রাহকদের কাছে অনেক বেশি গ্রহণীয় হবে। এক্ষেত্রে বলা হয়েছে, রাজ্যের একটা বড় অংশের মানুষ ভাতের সঙ্গে রুটি খেতে অভ্যস্ত। প্রসঙ্গত, রেশনে গম দিতে কেন্দ্র ও রাজ্য সরকারকে অনুরোধ জানিয়েছিল ফেডারেশন। চাল কমিয়ে গম দিলে সরকারের আর্থিক সাশ্রয়ও হবে বলেও জানানো হয়। ১ কেজি চাল উৎপাদন করতে সরকারের ব্যয় হয় প্রায় ৩২ টাকা। গমের ক্ষেত্রে কেজিতে ১০ টাকারও বেশি সাশ্রয় হবে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment