IHS Market-1Miscellaneous 

সমীক্ষায় দেশে উৎপাদন সরাসরি কমার ইঙ্গিত

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে দেশের বিভিন্ন রাজ্যে স্থানীয় লকডাউন ও বিধি-নিষেধ নতুন করে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে অর্থনীতিকে। এক্ষেত্রে ধাক্কা খেয়েছে কর্মসংস্থান ও চাহিদা। সূত্রের খবর, এই অবস্থায় দেশে উৎপাদন সরাসরি কমার ইঙ্গিত দিয়েছে আইএইচএস মার্কিট ইন্ডিয়া ম্যানুফাকচারিং পার্চেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই)। আইএইচএস মার্কিটের সমীক্ষা অনুযায়ী জানা যায়, জুনে ভারতের পিএমআই সূচক ছিল ৪৮.১। মে মাসে তা ছিল ৫০.৮। উল্লেখ করা যায়, পিএমআই সূচক ৫০-এর উপরে থাকার অর্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে বৃদ্ধি। ৫০-এর নিচে থাকা মানে হল সঙ্কোচন। সেই নিরিখে ১১ মাস পর সঙ্কোচনের বৃত্তে প্রবেশ করতে পারে দেশের উৎপাদন।

Related posts

Leave a Comment