chield and motherMiscellaneous Trending News 

শিশুমৃত্যু: রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের চিত্রে বদল

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কমেছে শিশুমৃত্যু। বেড়েছে স্তন্যদান ও টিকাকরণ। স্বাস্থ্যক্ষেত্রের এই চিত্রটা অনেকটাই বদলেছে। সূত্রের খবর,হাসপাতালে প্রসব থেকে শুরু করে শিশুমৃত্যুর হার ও প্রসবকালীন চেক আপ থেকে শুরু করে স্তন্যদান বা টিকাকরণ সব মিলিয়ে এই ছবি। পঞ্চম রাষ্ট্রীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার পরিসংখ্যানে দেখা গিয়েছে, গত ৫বছরে বিশেষ উন্নতি হয়েছে পশ্চিমবঙ্গে। এর আগে এই সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছিল ৪ বছর আগে। এই সমীক্ষাতে দেখা গিয়েছে,কয়েকটি সূচক বাদ দিলে উন্নতি হয়েছে এ রাজ্যে। ২০০৫-২০০৬ সালের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে,শতকরা ৪২ জন প্রসূতি সন্তানের জন্ম দিতেন স্বাস্থ্য প্রতিষ্ঠানে। বিপুল সংখ্যক শিশুমৃত্যু রোখা সম্ভব হত না। এখন সেই পরিস্থিতি সামলানো গিয়েছে।

Related posts

Leave a Comment