Passive IncomeMiscellaneous 

প্যাসিভ ইনকাম

প্যাসিভ ইনকামের ওপর নির্ভর করেই অনেকে উপার্জন করে থাকেন। যা আপনি কাজ না করেও আয় করতে পারেন। আপনি অন্য কোনও কাজে নিয়োজিত থাকলেও এক্ষেত্রে আপনার আয় চলতে থাকবে। প্যাসিভ ইনকামের ব্যক্তিরা ভালো উপার্জন করে থাকেন। বিত্তশালী হতেও দেখা যায়। প্যাসিভ ইনকামের সুবিধা হল-এটি সময়ের সাথে সাথে বৃদ্ধি পেয়ে থাকে। এটি কখনও থেমে থাকে না। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, আপনি যদি একটি দোকান বা বাড়ি ভাড়া দিয়ে থাকেন তবে আপনি প্রতি মাসে তার থেকে ভাড়া পাবেন। এক্ষেত্রে বিশেষ মনোযোগ না দিলেও চলবে। বই লেখা, ইউটিউব চ্যানেল চালানো, ওয়েবসাইট তৈরি করে আয়, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম থেকে উপার্জন যেমন রয়েছে তেমনি আপনি যদি বিশেষ কোনও কাজে দক্ষ হয়ে ওঠেন তাহলে অনলাইন প্রশিক্ষণ কোর্স তৈরি,

অ্যাফিলিয়েট মার্কেটিং প্রভৃতি প্যাসিভ ইনকামের মধ্যে পড়ে। প্যাসিভ ইনকাম করা কঠিন ও পরিশ্রমের। প্রাথমিকভাবে সময় ও পরিশ্রম দিতে হবে প্রচুর। উদাহরণ দেওয়া যেতে পারে যেমন-ইউটিউব চ্যানেল শুরু করলে আপনি প্রথম দিকে উপার্জন পাবেন না। পরবর্তী সময়ে জনপ্রিয় হলে আয় করতে পারবেন। এই ধরনের ইনকাম করতে হলে শুরু করার সময় থেকে পুঁজি এবং পরিকল্পনা গ্রহণ করা জরুরী।

সব ধরণের মানুষ প্যাসিভ ইনকামের দিকে ঝুঁকতে চায় না। অনিশ্চিত আয়ের বিষয়টা থাকে বলেই একটিভ ইনকামের দিকেই আটকে থাকতে চায়। প্যাসিভ ইনকামে ঝুঁকি থাকলেও একবার সফল হতে পারলে আয় বন্ধ হয় না। অনেকেই জীবনে সফল হওয়ার জন্য একটিভ ইনকাম থেকে প্যাসিভ ইনকামের উৎস তৈরি করতে চেষ্টা করেন। সমাজের একটা অংশের মানুষরা সাধারণত এই ধরণের আয়ের দিকেই ঝুঁকে থাকেন। মূলত তাঁদের লক্ষ্য থাকে সমাজ কল্যাণে কাজ করা আর তা থেকেই রোজগার করা।

Related posts

Leave a Comment