ভারতীয় পর্যটকদের জন্য নেপালের সু-খবর
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ভারতীয় পর্যটকদের জন্য নেপালের সু-খবর। ভারতীয় পর্যটকদের জন্য এবার দরজা উন্মুক্ত হল নেপালের। নেপাল পর্যটন বোর্ড সূত্রের খবর, সম্প্রতি এই ঘোষণা করা হয়েছে। তবে ভারতীয়দের নেপালে যেতে হলে দুটি করোনা টিকার ডোজ ও টেস্ট রিপোর্ট প্রয়োজন হবে। আবার আরটিপিসিআরের সঙ্গে রাট টেস্ট রিপোর্ট থাকলেও তা গুরুত্ব দেওয়া হবে।

