মানুষ চিনতে শিখুন
যিনি আপনার সব সময় সমালোচনা করেন, সেই ব্যক্তির সঙ্গে মনোমালিন্যে গিয়ে সময় অপচয় করবেন না। নিজেকে যত বেশি উন্নত করতে থাকবেন ততবেশি তাঁরা চুপ করে যাবে। তর্ক করতে যাওয়া ঠিক কাজ নয়। জোর করে কাউকে কিছু শেখাতে যাওয়া উচিত নয়। ভুল জায়গায় আত্মত্যাগ আর ভুল মানুষের সঙ্গে সমঝোতা করা ঠিক কাজ হবে না।
পরের ক্ষতি করার অভ্যাস থেকে বিরত থাকতে হবে। নিজের অস্তিত্ব বজায় রাখতে, পরের ক্ষতি করার মানসিকতা থেকে দূরে থাকা প্রয়োজন। জীবন মানেই গাড়ি-বাড়ি বা বিলাসিতা নয়। আপনি জানা-শোনা অনেক মানুষকেই দেখতে পাবেন, যাদের জীবন সম্পর্কে জ্ঞান প্রায় নেই বললেই চলে, কিন্তু ভালো বেতনের চাকরি পেয়ে তিনি বিলাসিতা করেন, অন্যদের অসম্মান করেন। একজন আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হয়ে উঠতে পারে। তাই নিজের সন্তানকে ভালো করে মানুষ করুন। যাতে সে সম্পদ হয়ে উঠতে পারে। মাথায় রাখবেন, উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখে না। এটা নিষ্ঠুরতা। “প্রয়োজনেই প্রিয়জন।” এই কথাটা যে কতটা বাস্তব তা বাস্তবের মুখোমুখি হলেই বুঝবেন। তাই আগে মানুষ চিনতে শিখতে হবে।

