লক্ষ্য সামনে রেখে এগিয়ে চলুন
জীবনে লড়াই-সংগ্রাম থাকবেই। প্রচেষ্টা থাকলে তা থেকেই সম্ভাবনার দরজা খুলে যায়। মনে রাখতে হবে- জীবন কখনও সহজ পথে চলে না। থাকে উত্থান-পতন, সুখ-দুঃখ, ব্যর্থতা আর সাফল্য। অনেক সময় মনে হতে পারে জীবনের সবকিছু থেমে গিয়েছে। আলোহীন হয়ে যেতে পারে। সেই সময় প্রয়োজন হয়ে পড়ে নিজের ওপর বিশ্বাস রাখা।
আপনাকে থেমে থাকলে চলবে না। লড়াই করতে হবে। ভালো কিছু করার স্বপ্ন দেখতে হবে। আর জয়ী হয়ে নিজেকে প্রমাণ করতে হবে। একটু একটু করে নিজেকে গড়ে তুলতে চেষ্টা করতে হবে। অন্যের সাফল্যে হতাশা প্রকাশ করা ঠিক না। অনুপ্রাণিত হতে চেষ্টা করবেন । ফুল ফুটতে যেমন সময় লাগে, তেমনি আপনাকেও ধীরে ধীরে নিজেকে গড়ে নিতে হবে। জীবনে ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করে এগিয়ে যাওয়ায় শ্রেয়। তা থেকেই বড় সাফল্যের পথে পৌঁছনো যায়। জীবনের ভিত্তি গড়ে ওঠে। প্রথমে ক’ষ্ট হলেও জেনে রাখবেন, সেই ক’ষ্টই পরবর্তী সময়ে অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়।
নিজেকে কখনই ছোট ভাবা উচিত নয়। আপনার দ্বারা সবই সম্ভব এটা মাথায় রাখবেন। শুধু ধৈর্য, আত্মবিশ্বাস আর নিয়মিত অনুশীলন প্রয়োজন রয়েছে। লক্ষ্য নিয়ে এগিয়ে চলুন সামনের দিকে,সাফল্য নিশ্চিত।

