পাহাড়ে জলের স্রোতে ভাসল ফসল, ক্ষতির মুখোমুখি কৃষকরা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জলের স্রোতে ভেসে গিয়েছে চা বাগান,আনারসের বাগান ও ধানের জমি। এই অবস্থায় চরম ক্ষতির মুখোমুখি কৃষকরা। স্থানীয় সূত্রের খবর, জল যাওয়ার ক্যানেল বন্ধ। অতি বর্ষণে গ্রামের জল অন্য পথ দিয়ে বয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়ে বহু জমির ফসল।এক্ষেত্রে জানা যায়, চা, আনারস ও ধান চাষে ব্যাপক ক্ষতি হওয়ায় চরম সমস্যায় পড়েছেন চোপড়া ব্লকের হাঁসখাড়ি এলাকার কৃষকরা।
সূত্রের আরও খবর,উত্তর দিনাজপুর চোপড়া ব্লকের হাঁসখাড়ি গ্রামের পাশেই রয়েছে বিশ্বাসটলি, বকনাবস্তি, চারঘড়িয়া, ধনিবস্তি ও যাগুবস্তি। এই গ্রামগুলোর বৃষ্টির জল ছোট নালা দিয়ে ডাউক নদীতে চলে যেত। প্রবল বর্ষণের জেরে এই এলাকার জল বের হয়ে সেই নালা ক্যানেলে পরিণত হয়েছে। ওই ক্যানেলের জল ডাউক নদীতে এসে পড়ছে।
এক্ষেত্রে বড় জায়গা নিয়ে ক্যানেল তৈরি হওয়ায় চা-বাগান,আনারস বাগান,ধান চাষ জলের স্রোতে ভেসে গিয়েছে। ক্ষতিগ্রস্ত চা গাছ, আনারস ও ধান গাছ।ব্যাপক ক্ষতির মুখে ওই এলাকার কৃষকরা। প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকা পরিদর্শন না করায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষোভ বেড়েছে। এক্ষেত্রে স্থানীয় কৃষকদের বক্তব্য, কৃষির উপর সবটাই নির্ভরশীল এখানকার পরিবার। কৃষির এমন ক্ষতি হলে সংসার চালানোই মুশকিল। সব মিলিয়ে সমস্যা প্রকট হয়েছে পাহাড়ে।

