qatar word cup 2022Miscellaneous 

২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের ক্রীড়াসূচি প্রকাশ ফিফার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ করোনা সংকটের মধ্যেই ২০২২ কাতার বিশ্বকাপের ক্রীড়াসূচি প্রকাশ করল ফিফা।গত বিশ্বকাপে ২০১৮ সালের ১৫ জুলাইতে মস্কোর লুজনিয়াকি স্টেডিয়ামে ফরাসি অধিনায়ক হুগো লরিসের নেতৃত্বে বিশ্বজয়ের ট্রফি হাতে তোলা ছবি এখনও ফুটবলপ্রেমীদের মনে জ্বলজ্বল করছে।৩২টি দেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে। সূত্রের খবর, কাতার বিশ্বকাপের ঠিক দু বছর আগেই বিশ্বকাপের প্রাথমিক সূচি ঘোষনা করল ফিফা।জানা গিয়েছে, ২০২২ সালের ২১ নভেম্বর আল বায়েত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ দিয়ে কাতার ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে যাবে।আরও জানা যায়, আল বায়েত স্টেডিয়ামটিতে ৬০ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন।গ্রূপলীগের খেলা গুলি চলবে ১২দিন।প্রথম দু’টি রাউন্ডের ম্যাচগুলি শুরু হবে স্থানীয় সময় অনুযায়ী,দুপুর ১টা, বিকেল ৪টে, সন্ধে ৭টা এবং রাত ১০টায়।গ্রূপ শেষের এবং নক আউট পর্বের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টা ও রাত ১০টায়। অন্যদিকে তৃতীয় স্থান নির্ণয়ের ম্যাচটি খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর। আবার মেগা ফাইনাল ম্যাচটি হবে ১৮ ডিসেম্বর। প্রসঙ্গত, ৮০ হাজার আসন বিশিষ্ট লুসেইল স্টেডিয়ামে ২০২২ কাতার বিশ্বকাপের মেগা ফাইনালের আয়োজন হবে।মোট ৮টি স্টেডিয়ামে এই ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।জানা যায়,গ্রুপ লিগের প্রত্যহ ৪টি করে ম্যাচ দেখার সু্যোগ পাবেন ফুটবলপ্রেমীরা। স্টেডিয়ামগুলি কাছাকাছি অবস্থিত হওয়ায় এক স্টেডিয়াম থেকে অন্য স্টেডিয়ামে গিয়েও ম্যাচগুলি উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।

Related posts

Leave a Comment